সংগৃহীত
সারাদেশ

সত্যের পথে অবিচল থাকার আহ্বান মুক্তাধর

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান জুলুম, অত্যাচার, অবিচার থেকে বিরত থাকার বার্তা দেয়। গরীব অসহায় মজলুম মানুষের পাশে থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকল কিছু ভাগাভাগি করার এক উওম সময়। অন্যায় অবিচারকে সমর্থন না দিয়ে সর্ব অবস্থায় সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর।

আরও পড়ুন: গণপিটুনিতে ২ জনের মৃত্যু

বৃহস্পতিবার( ২৮ মার্চ) বিকাল ৪ ঘটিকার সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের মধ্যে হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর।

পুলিশ সুপার আরও বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা সমাজের সব মানুষের কল্যাণে ও সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। সকলের উচিৎ পবিত্র রমজানের শিক্ষা কাজে লাগিয়ে মানুষের কল্যাণে ও সমাজ বিনির্মাণে এগিয়ে আসা। এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।

খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রতিযোগিতায় মোট ৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে এর মধ্যে থেকে হামদ-নাত ক‍্যাটাগরিতে ০৩জন ও কেরাত ক‍্যাটাগরিতে ০৩জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

পুরস্কার প্রাপ্তরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, পুলিশ সুপারের পবিত্র মাহে রমজানে এমন ব্যতিক্রমধর্মী হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা পুলিশ সদস্যরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও যেন এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ধারা অব্যাহত থাকে এ আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার জনাব সৈয়দ মুমিদ রায়হান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা