ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের বেতনবৃদ্ধি ও ঈদে পূর্ণ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

আরও পড়ুন: অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২ টায় শ্রীপুরের জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নেয়।

এ সময় উত্তেজিত শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে দুপুর পৌনে ২ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: রাসেল-শামিমার বিচার শুরু

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলে চাকরি করে আসছেন। কারখানা কর্তৃপক্ষকে দীর্ঘদিন যাবত বলার পরও সরকার নির্ধারিত নতুন কাঠামোতে বেতন দিচ্ছে না।

এছাড়া বেতন সঠিক সময়ে পরিশোধ করা হয় না এবং নির্ধারিত ঈদ বোনাসের চাইতে কম বোনাস দেয়া হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি।

আরও পড়ুন: আজও অস্বাস্থ্যকর রাজধানীর বায়ু

এদিকে আন্দোলনের বিষয়ে জানতে কারখানার গেইটে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ জানান, শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ শ্রমিকদের শান্ত করতে কাজ করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা