সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু শেখ (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: বালুর স্তুপে মিলল যুবকের লাশ

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে এই ঘটনা ঘটেছে। এই সময় মাহাবুর শেখ (৪০) নামের অপর এক শ্রমিক আহত হয়েছেন।

নিহত বাচ্চু কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের ম‌ৃত সাহেব শেখের ছেলে। আহত মাহবুর একই পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াগ্রামের নজির ফকিরের বাড়িতে বাচ্চু ও মাহাবুর শেখ রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন। অসাবধানতাবশত আজ সকালে ছাদে রড উঠানোর সময় রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন তারা।

আরও পড়ুন: ভালুকায় ভারতীয় চিনি উদ্ধার

তাদেরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। পরে আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন নিহতের এই বিষয়টি নিশ্চিত করে জানান, অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা