থিয়েটার-লোকশিল্পের গবেষনাধর্মী দলিল 'থিয়েটারি জমানা'
শিল্প ও সাহিত্য

থিয়েটার-লোকশিল্পের গবেষনাধর্মী দলিল 'থিয়েটারি জমানা'

সান নিউজ ডেস্ক: আগামীর প্রজন্ম যারা বিষয়ভিত্তিক ভাবে বাংলার লোকশিল্প ও থিয়েটার নিয়ে গবেষণামূলক কাজ করতে আগ্রহী, তাদের জন্য এক বিশেষ আনন্দের খবর নিয়ে আসছে JIGYASA BONGAON -এর প্রকাশনা বিভাগ 'থিয়েটার ফোরাম'।

বর্তমান সমাজে আধুনিক প্রযুক্তি নির্ভর যুগের প্রসারের সঙ্গে সঙ্গেই একটু একটু করে হারিয়ে যেতে বসেছে বাংলার আঞ্চলিক সংস্কৃতি।

দশকের পর দশক যে প্রান্তিক শিল্পচর্চা মানুষকে আনন্দ দিয়েছে, সৃষ্টিশীল করছে, চিন্তাশীল করেছে সেই শিল্পই আজ সময়ের নিয়মে অবলুপ্তির পথে। বর্তমান প্রজন্মের অধিকাংশই খোঁজ রাখেন না আঞ্চলিক শিল্পের কিংবা আঞ্চলিক শিল্পীদের। এই হারিয়ে যেতে বসা শিল্পকেই খুঁজে বার করে আনার প্রয়াস হিসেবে 'থিয়েটারি জমানা'র প্রকাশ।

এটি বাংলার থিয়েটার ও লোকশিল্পের এক গবেষণাধর্মী গ্রন্থ বা দলিল। সূচিপত্রেও থাকছে বিশেষ চমক। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, রামকিঙ্কর বেইজ- এর মত কিংবদন্তি মানুষদের থিয়েটার জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য, পথনাটক এর পথিকৃৎ পানু পাল, যাত্রা ও থিয়েটার- এর মহিলারুপি পুরুষ শিল্পী চপল ভাদুড়ীর দীর্ঘ সাক্ষাৎকার, এছাড়াও মালদার 'গম্ভীরা', কোচবিহারের 'কুশান ও দোতারা পালা', পুরুলিয়ার 'নাটুয়া', বাংলাদেশের 'পালা' ইত্যাদি সহ শম্ভু মিত্র, গ্রটস্কি, রামকৃষ্ণ পরমহংস দেবের থিয়েটার পরিসরসহ আরো কিছু ভিন্নধর্মী লেখালিখি।

গ্রন্থটির সম্পাদক সত্যজিৎ রায় জানান, 'বহুদিন ধরে এই গ্রন্থ প্রকাশনার আগ্রহ নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আর্থিক সামর্থ্যের কারণে বারবার তা পিছিয়ে যাচ্ছিল। অবশেষে সোশ্যাল মিডিয়ায় অনুদান সংগ্রহের আবেদন জানানো মাত্রই ৮০ শতাংশ অর্থ জোগাড় হয়ে যায়। এর পরেই মূলপর্বের প্রস্তুতি শুরু করে দিই। আগামী ২৪ নভেম্বর ২০২১ পাঠকের হাতে পৌঁছে যাবে এই গ্রন্থ।'

প্রথম পর্যায়ে ২২৪ পাতার এই গ্রন্থটি ২০০ কপি মুদ্রণ হচ্ছে। যার দাম রাখা হয়েছে ২৫০ টাকা। ইতিমধ্যেই সমস্ত কপি বুকিং করে ফেলেছেন পাঠকরা। প্রকাশনা সংস্থা সূত্রের খবর পরবর্তী মুদ্রণ প্রকাশ হবে ২০২২ সালের মার্চ মাস নাগাদ । তখন এই গ্রন্থটির দাম পড়বে ৩২৫ টাকা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা