শিল্প ও সাহিত্য

মাসুদ রানার লেখক আ. হাকিম আর নেই

নিজস্ব প্রতিবেদক: পাঠকপ্রিয় গোয়েন্দা কাহিনি 'মাসুদ রানা' সিরিজের লেখক বিশিষ্ট কথাসাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১টার দিকে রাজধানীর মাদারটেকের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন এই জনপ্রিয় সাহিত্যিক।

পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শেখ আবদুল হাকিম সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় গোয়েন্দা কাহিনি 'মাসুদ রানা' সিরিজের ২৭১টির এবং 'কুয়াশা' সিরিজের ৫০টি বইয়ের লেখক। 'মাসুদ রানা' ও 'কুয়াশা' সিরিজ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চারসহ নানান স্বাদের বই উপহার দিয়েছেন এই লেখক।

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি।

১৯৬০ এর দশকের মাঝামাঝিতে সেবার আরেক সিরিজ 'কুয়াশা'র দশম কিস্তি দিয়ে প্রকাশনীটির সঙ্গে যুক্ত হন শেখ আবদুল হাকিম। অবশ্য এর আগেই লিখে ফেলেন নিজের প্রথম উপন্যাস 'অপরিণত প্রেম'। সেবার সঙ্গে প্রায় চার দশক যুক্ত ছিলেন শেখ আবদুল হাকিম।

সেবা প্রকাশনীর মাসিক 'রহস্য পত্রিকা'র সহকারী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন অনেক বছর। গত বছর 'মাসুদ রানা'র ২৬০টি বইয়ের কপিরাইট স্বত্ব নিয়ে আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম। ওই সময় কপিরাইট অফিস তাঁর পক্ষে রায় দিলেও কাজী আনোয়ার হোসেনের আপিলের পর বিষয়টি বিচারাধীন।

শেখ আবদুল হাকিমের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে টেকনাফ ফর্মুলা, জুতোর ভেতর কার পা, জল দাও জল, মুঠোর ভেতর তেলেসমাতি, ঋজু সিলেটীর প্রণয়, আতংক, সোমালি জলদস্যু, আইডিয়া, তিতলির অজানা, লব্ধ সৈকত, জ্যান্ত অতীত, তাহলে কে?, চন্দ্রাহত, সোনালি বুলেট, কামিনী প্রভৃতি। এ ছাড়া কয়েক খণ্ডে প্রকাশ হয়েছে ‍উপন্যাস সমগ্র।

তাঁর অনুবাদগ্রন্থের মধ্যে রয়েছে এরিক মারিয়া রেমার্কের 'দ্য ব্ল্যাক অবিলিস্ক', 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', ভিক্টর হুগোর 'দ্য ম্যান হু লাফস', জুলভার্নের 'আশি দিনে বিশ্বভ্রমণ', মার্ক টোয়েনের 'দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন', মেরি শেলির 'ফ্রাঙ্কেনস্টাইন', আলেকজান্ডার দ্যুমার 'থ্রি মাস্কেটিয়ার্স', ডগলাস ফ্রাঞ্জ ও ক্যাথেরিন কলিন্সের 'দ্য ম্যান ফ্রম পাকিস্তান: নিউক্লিয়ার স্মাগলার আবদুল কাদির খান' এবং কেন ফলেটের 'দ্য ম্যান ফ্রম সেন্ট পিটার্সবার্গ'-এর বাংলা 'আততায়ী'।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা