আর্টস
কান চলচ্চিত্র উৎসব

বাংলাদেশের ‘মুন্নি'র জয়গান

বিনোদন ডেস্ক: কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাজার মার্শে দ্যু ফিল্মের তথ্যচিত্র বিভাগের ‘ডকস ইন প্রগ্রেস'-এ পুরস্কার জিতেছে বাংলাদেশের তথ্যচিত্র ‘মুন্নি'৷ বিভাগটির ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট অ্যাওয়ার্ড' পেয়েছে তথ্যচিত্রটি৷

মঙ্গলবার (১৩ জুলাই) স্থানীয় সময় সাড়ে পাঁচটায় ‘কানডকস’-এর ডকস ইন প্রগ্রেস (যেসব ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি) বিভাগের পুরস্কার ঘোষণা শুরু হয়৷ পালে দ্য ফেস্টিভালের মার্শে দ্যু সেকশনে অনুষ্ঠিত হয় পুরস্কার ঘোষণা অনুষ্ঠানটি৷ সামাজিক যোগাযোগমাধ্যম জুম-এর মাধ্যমে যোগ দেন উৎসবে উপস্থিত হতে না পারা নির্মাতা ও প্রযোজকরা৷

পুরস্কার ঘোষণার পর প্রতিক্রিয়ায় চলচ্চিত্রের পরিচালক তাহরিমা খান বলেন, ‘‘এখনো ছবিটির সম্পাদনা চলছে৷ সম্পাদনা শেষ হলে তা সবার জন্য প্রদর্শনী করা হবে৷ তখন দেখা যাবে ‘রিয়াল ইমপ্যাক্ট’৷’’

তাহরিমা খান বলেন, ‘‘এটা একটা বড় অর্জন৷ আমি অনেক অনুপ্রাণিত৷’’

এ বছর কানে ৩২টি ডকুমেন্টারি প্রজেক্ট জমা পড়েছে কানডকসে৷ সেখান থেকে ৬টি পুরস্কারটি জিতেছে৷ এই তথ্যচিত্রের গল্পটি টাঙ্গাইলে একদল কিশোরী ফুটবল খেলোযাড় ও তাদের প্রশিক্ষক কামরুন্নাহার মুন্নিকে নিয়ে৷

‘‘আমরা যেভাবে একটি নারী ফুটবল দলকে দেখি, তার বাইরে গিয়ে ছবিটিতে আরো গভীর কিছু দেখানোর চেষ্টা করেছি৷ চেষ্টা করেছি, তাদের ভেতরের কথাগুলো, সংগ্রামের কথাগুলো তুলে ধরার জন্য৷ তাদের স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখার জন্য,’’ বলেন তাহরিমা৷

প্রশিক্ষক মুন্নি এই কিশোরীদের বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তির পথ তৈরিতে সহযোগিতা করছেন৷ সেই গল্পই উঠে আসবে তথ্যচিত্রটিতে৷ ‘‘এই কিশোরীরা যেন শুধু খেলার মাঠেই নয়, জীবনের সংগ্রামে জিততে পারে, সেই গল্পই দেখানো হবে এই চলচ্চিত্রে,’’ যোগ করেন তাহরিমা৷ আগামী জানুয়ারির দিকে সম্পাদনার কাজ শেষ হবে বলে জানান তিনি৷

এই পুরস্কারের অধীনে তাহরিমা কৌশলগত পরামর্শ ও প্রশিক্ষণ পাবেন৷ এ বিষয়ে ছবির প্রযোজক আবু শাহেদ ইমন বলেন, ‘‘ডকুমেন্টারি শুধু বানানোই নয়, সমাজে তা কতটা ইমপ্যাক্ট বা প্রভাব তৈরি করার ক্ষমতা রাখে, আজকাল তা-ও বিবেচনা করা হয়৷ সে বিবেচনায় নারীর ক্ষমতায়ন ও সামাজিক বৈষম্য রোধে মুন্নি তথ্যচিত্র গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস৷ সে জায়গা থেকেই হয়ত এই চলচ্চিত্রটিকে এই পুরস্কার দেয়া হয়েছে৷’’

কানডকসে এই প্রথম সাউথ এশিয়ান শোকেসে চারটি ছবি নিয়ে আসে ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ, আইএফআইবি৷ চারটি ছবির মধ্যে বাংলাদেশের মুন্নি ছাড়াও রয়েছে আফগানিস্তানের বার্ডস স্ট্রিট, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘থার্টিন ডেসটিনেশন্স অফ আ ট্র্যাভেলার’ এবং নেপালের ‘দেবি’৷ এর মধ্যে দেবি পেয়েছে ‘অনারারি মেনশন’ এবং মুন্নি পেয়েছে থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট অ্যাওয়ার্ড৷

‘‘প্রথমবারের মতো সাউথ এশিয়া শোকেসে আসতে পারাটাই বড় বিষয় ছিল৷ তারওপর অনারারি মেনশন ও বাংলাদেশের তথ্যচিত্রটি অ্যাওয়ার্ড জেতায় খুব খুশি লাগছে৷ মুন্নির পুরস্কারটিও খুব সঠিক হয়েছে,’’ বলেন আইএফআইবি’র প্রেসিডেন্ট সামিয়া জামান৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা