আর্টস

রাশিফলে যেমন যাবে আপনার আজকের দিন

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারি কাজে অগ্রগতি আশা করা যায়। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে প্রতিপক্ষ সৃষ্টি হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

প্রবাসীরা নতুন কর্ম লাভে সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হবে। শেয়ারবাজার-ফটকা ব্যবসায় ভালো আয় রোজগার আশা করা যায়। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি হবে।

মিথুন (২২ মে-২১ জুন)

স্বজনদের কাছ থেকে ব্যবসা-বাণিজ্যের জন্য টাকা ধার পেতে পারেন। বন্ধুর ব্যবসায় বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ঠিকাদারি ব্যবসায়ীরা নতুন সরকারি কাজের সুযোগ পেয়ে যাবেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

আজ কর্কটের জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

পাওনা টাকা আদায় না হওয়ায় দুশ্চিন্তা বাড়বে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় আশানুরূপ ফল পেতে পারেন।বৈদেশিক কাজ কর্মে সফলতা বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

আজ কন্যার জাতক-জাতিকার জন্য দিনটি রোমান্সের। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাক্ষাৎ হতে পারে। অনেকদিনের ঝুলে থাকা সমস্যার সমাধান হবে। অপ্রত্যাশিত কোনো বিনিয়োগের সুযোগ কাজে লাগতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা আরামবোধ করবেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দম্পতিদের মধ্যকার ভুল বোঝাবুঝি কমে আসবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। কর্মস্থলে কোনো অধীনস্থ কর্মচারীর কারণে কাজে ঝামেলা দেখা দেবে। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। লেনদেনের জটিলতার কারণে ক্রেতার কাছে অপমানিত হতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

আজ হঠাৎ করেই কারো সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে রাজনৈতিক হয়রানির আশঙ্কা প্রবল।। কর্মক্ষেত্রে কোনো অনৈতিক সম্পর্কে না জড়ালেই ভালো করবেন। সন্তানের পড়াশোনায় অগ্রগতি হতে পারে। সৃজন কাজে সতর্ক থাকবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

গৃহস্থালি কাজে আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। কোনো আত্মীয়র কারণে গৃহে শান্তি ফিরে আসতে পারে। আসবাবপত্র ক্রয় করতে পারেন। বাল্যবন্ধুর সঙ্গে দেখা হওয়াতে ভালো লাগবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদেশে থেকে ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার আশা করতে পারেন। অনলাইন ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। ছোট ভাই-বেনের জন্য কোনো সম্বন্ধ আসতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আজ বকেয়া অর্থ পেতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় কোনো ঝামেলা দেখা দেবে। আজ মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা