আর্টস

রাশিফলে যেমন যাবে আজকে আপনার দিন

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)

সারাদিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পরিবারের যেকোনো সদস্যের শরীর খারাপে দুশ্চিন্তা বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য ভালো সময় কাটবে। কর্মস্থলে সতর্ক থাকুন। পেটের পীড়া দেখা দিতে পারে।

বৃষ (এপ্রিল ২০-মে ২০)

হতাশ হলে চলবে না। ব্যবসায় ভালো কিছু আশা করতে পারেন। জলপথে বিপদ হতে পারে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। ভ্রমণ শুভ।

মিথুন (মে ২১-জুন ২০)

কাউকে নিজের দুর্বলতা দেখালে ফেঁসে যেতে পারেন। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। ভ্রমণের কোনো আলোচনা থেকে সমস্যা হতে পারে। বাড়িতে কোনো শুভ খবর আসতে পারে।

কর্কট (জুন ২১-জুলাই ২২)

বাড়িতে কোনো অশান্তির জন্য মানসিক কষ্ট। তবে ব্যবসা থেকে শান্তি পেতে পারেন। প্রেম আপনাকে অনেক আনন্দিত করবে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)

রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। প্রেমে বিশ্বাস আসতে পারে।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)

নিজের ভাই শত্রুতা করতে পারে। ব্যবসায় ঝামেলা হতে পারে। পেটের কোনো রোগ হতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)

কোনো প্রতিযোগিতার ফল ভালো হতে পারে। দাম্পত্য জীবন ভালো থাকার সময়। আজ ব্যবসার যোগ খুব ভালো দেখা যাচ্ছে। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রদের খুব ভালো সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)

কাজের ব্যাপারে কোনো শুভ খবর আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার দিকে কোনো খারাপ কিছু ঘটতে পারে। কোনো কাজের জন্য নিচু হতে হবে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)

আজ বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)

সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে। হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়েছে। আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ ভাবে উপকৃত হতে পারেন।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)

রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্ন বিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)

প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। কোনো বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা