আর্টস

তুলায় প্রেম শুভ, দুশ্চিন্তায় কুম্ভ

সান নিউজ ডেস্ক : আজকের দিনটি আপনার কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। তবে জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্য কিন্তু আপনার কর্ম ও বিচক্ষণতায়!

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে আড্ডা দিতে পারেন। বাড়িতে বড় ভাই-বোনের আগমন হওয়ার সম্ভাবনা। ব্যবসায়িক কোনো বিষয়ে আলোচনা সফল হতে পারে। বকেয়া বিল আদায় করার চেষ্টা বৃদ্ধি করুন। খুচরা বিক্রয়ে লাভের আশা আছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

প্রভাবশালী নেতার সাহায্য পেয়ে যাবেন। বেসরকারি চাকরীজীবীদের কর্মস্থলে নতুন সুযোগ আসবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবার যোগ। সরকারি চাকরিজীবীদের কাজের প্রয়োজনে দূরের যাত্রার যোগ প্রবল।

মিথুন (২২ মে – ২১ জুন)

আজ ভাগ্য সহায় হতে পারে। হঠাৎ কিছু অর্থ হাতে আসার যোগ প্রবল। বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত কাজে আশানুরুপ লাভের যোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করার সিদ্ধান্ত নিতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের যোগ বলাবন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

আজ রাস্তাঘাটে দুর্ঘটনার যোগ প্রবল। পুলিশি গ্রেফতার বা হয়রানির সম্মূখীন হতে হবে। ব্যাংক ঋণগ্রস্তদের দিনটি ঝামেলাপূর্ণ। বারবার ব্যাংক থেকে ঋণের কিস্তি পরিশোধের হুমকি পেতে পারেন। কোনো স্থাবর বিক্রয় করতে হতে পারে।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)

সাংসারিক কাজে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। অংশিদারী ব্যবসায় নতুন বিনিয়োগের যোগ। কোন আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। ট্রাভেল এজেন্সি ও সাপ্লাই ব্যবসায় প্রভাবশালী কারো সাহায্য পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কোনো মূল্যবান বস্তু হারিয়ে ফেলতে পারেন। দুর্নামের আশঙ্কা রয়েছে। অনৈতিক কাজের জন্য পস্তাতে হতে পারে। কর্মস্থলে কোনো রহস্যজনক জটিলতায় পড়তে পারেন। আপনার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র তৈরি হতে চলেছে। সতর্ক থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আজ তুলা রাশির জাতক জাতিকার প্রেম ও রোমান্স শুভ। সন্তানের বিদ্যাক্ষেত্রে কেনো ঝামেলা দেখা দিতে পারে। জীবন সাথীর কর্মক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়। প্রেমের বিয়ের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রত্যাশা পূরণের যোগ প্রবল। গৃহ পরিবেশ অনুকূল থাকবে। গৃহে আত্মীয় সমাগমের যোগ রয়েছে। কোনো আত্মীয়ের কল্যাণে সমস্যা থেকে রক্ষা পাবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বাড়িতে ছোট ভাই বোনের আগমনের সম্ভাবনা। কোনো আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের সুনাম সম্মান বৃদ্ধির সুযোগ চলে আসবে। প্রকাশ প্রকাশনা ব্যবসায়ীরা কোনো ওয়ার্ক অর্ডার পেতে পারেন। বিদেশ থেকে ভালো সংবাদ আসতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

খুচরা ও পাইকারি ক্রয়-বিক্রয়ে লাভবান হবেন। শ্যালক-শ্যালিকার সাহায্য লাভের যোগ। কোনো বকেয়া টাকা আদায় করতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় লাভবান হবেন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়ীদের সময় বলাবন হয়ে উঠবে। কিছু দুশ্চিন্তার অবশান আশা করতে পারেন। আর্থিক সঙ্কট কেটে যেতে পারে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। বয়স্কদের শারীরিক সমস্যার উপশম হতে পারে। রাজনৈতিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অনেকে আবার বিনোদনের জন্য বিদেশ যেতে পারেন। ব্যবসায়িক ও সাংসারিক কাজে অর্থব্যয়ের যোগ প্রবল। প্রবাসীদের কর্ম সংক্রান্ত জটিলতার অবশান হবে। বিদেশ যাত্রায় সামান্য বাধা বিপত্তি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা