আর্টস

কন্যার প্রেমে সর্বনাশ, সিংহের জন্য উষ্ণ ভালোবাসা 

সান নিউজ ডেস্ক : আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজকের দিন মেষ জাতক-জাতিকার দিনটি দুঃখ ও সুখের সংবাদ পেয়ে কাটবে। এ রাশির জাতক-জাতিকার ভাগ্যে উদ্যোক্তা হওয়ার শুভ লক্ষণ রয়েছে। লেখাপড়ায় ভালো প্রতিফলন পেতে পারেন। পুরনো প্রেম নতুন করে চাঙ্গা হতে পারে। অতিরিক্ত ভোজ থেকে দূরে থাকুন। প্রিয়জনকে আগলে রাখার চেষ্টা করুন।

বৃষ : ধর্মীর কাজের মাধ্যমে দিনটি শুরু আপনার জন্য মঙ্গলজনক। নিজের সুনাম বৃদ্ধি পাবে। এতে শত্রুর সংখ্যা বাড়ছে। নারীর প্রেমের ফাঁদ থেকে সাবধান থাকুন। দূরের ভ্রমণ আপনাকে আন্দোলিত করবে। প্রেমিকার চেয়ে স্ত্রীকে প্রাধান্য দিন।

মিথুন : আজ চাকরির ইন্টারভিউতে আপনি আপনার প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। তবে যাত্রাপথে বাধার সম্মুখিন হতে পারেন। সহকর্মীর প্রেমে হাবুডুবু খেতে পারেন। প্রেমের জন্য উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। হিতে বিপরীত হতে পারে। আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালোভাবে বজায় রাখুন। দূরের যাত্র শুভ।

কর্কট : কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র অবস্থায় কাটবে। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেলে সহকর্মীদের হিংসার পাত্রে পরিণত হবেন। বিয়ের আলাপ এগোতে পারে। উচ্চশিক্ষায় বিদেশ গমন শুভ। নিজের সৃজনশীলতায় উদ্যোক্তা হতে পারেন। আজ চাকরি পাওয়ার যোগ রয়েছে।

সিংহ : ব্যবসা-বাণিজ্যের জন্য আজকের দিনটি শুভ। প্রেমিকার উষ্ণ ভালোবাসা প্রেমকে রাঙিয়ে তুলবে। উচ্চশিক্ষায় বিদেশে পাড়ি মঙ্গলজনক হতে পারে। শারীরিক দুর্বলতা আপনাকে অবসাদগ্রস্ত করতে পারে। তবুও চিকিৎসকের পরামর্শ নিন।

কন্যা : অনেক দিনের পুরনো প্রেমে আজ ফাঁটল ধরবে। আজকের দিনটি মিশ্র অবস্থায় কাটবে। তবে সীমালঙ্ঘন ভোগান্তি ডেকে আনতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ নয়। ব্যবসা-বাণিজ্য আপনার মানসিকতা বদলে দেবে। শত্রু থেকে সাবধান থাকাই শ্রেয়।

তুলা : মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন। মজার ছলে আপনার দাম্পত্যের সর্বনাশ ঘটাতে পারে।

বৃশ্চিক : আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

ধনু : কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

মকর : মকর রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি শুভ। বিদেশে গমন সবচেয়ে উত্তম কাজ হতে পারে। শারীরিক দুর্বলতা অনুভব হলে প্রাকৃতিক ওষুধ গ্রহণ করুন। দাম্পত্য জীবন সুখের হবে। তবে দুষ্ট বন্ধু থেকে সাবধান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা