আর্টস

মামলার জটিলতায় বৃশ্চিক, প্রেমে শুভ কুম্ভ

নিজস্ব প্রতিবেদক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : কর্মস্থলে কোনো কঠিন সিদ্ধান্ত নেয়ার দিন আজ। কোনো কারণে যশ-খ্যাতি বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। স্বামী-স্ত্রীর মিলিত কোনো কাজে সফলতা পাবেন। একটু বুদ্ধির ভুল আপনাকে বিপদে ফেলতে পারে। ব্যবসায় ভাল আয় হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

বৃষ : পরিবারের গুরুজনের কথা মেনে চলুন। ভবিষ্যৎ ভালো হবে। আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। প্রয়োজনে কিছুটা সময় নিন, ভাবুন। স্যোশাল এনগেজমেন্ট রাখুন। শরীরে ছোটখাটো সমস্যা থাকবে। ছেড়ে যাওয়া প্রেম আবার জুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

মিথুন : সন্তানের পড়াশোনার বিষয়ে ব্যয় করুন। রিটার্ন পাবেন। পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা বেশ প্রবল আজ। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন।

কর্কট : দূরে কোথাও চাইলে বেড়াতে যেতে পারেন। সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ব্যয় বাড়বে। আপনার সময়টা ভালোই যাচ্ছে। যদি আপনি কোনো দলের নেতৃত্ব দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নেতৃত্ব আরো দৃঢ় হতে পারে। আপনার ভাগ্য খুলবে আজ।

সিংহ : স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা মজবুত হবে। সংসারে আচরণ সংযত করে চলুন। ভ্রমণের উদ্যেশ্য বাতিল করুন। বাড়িতে কোনো আত্মীয়ের সমাগম হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা খুব অনুকূল।

কন্যা : আজ কোনো বিষয়ে বন্ধুদের ওপর ক্ষোভ সৃষ্টি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। উচ্চ শিক্ষায় অগ্রগতি যোগ আছে। সন্তানের জন্য একটু চিন্তা বাড়তে পারে।

তুলা : ভালো কিছু হাতে এসেও চলে যেতে পারে। দূরে কোথাও পরীক্ষার খবর আসতে পারে। ব্যবসায় প্রচুর দায়িত্ব বৃদ্ধি হওয়ার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর প্রেরণা আপনাকে উদ্যমী করে তুলবে। আজ কাউকে বেশি বিশ্বাস করবেন না।

বৃশ্চিক : মামলা সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। কোনো বিবাদ থাকলে তা মিটিয়ে ফেলাই ভালো। আজ কোনো কারণে বিপদে পরে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে। হঠাৎ করে নেয়া কোনো সিদ্ধান্তে আপনি লাভবান হবেন। কাউকে বিশ্বাস করবেন না।

ধনু : আপনি কোনো কারণে পুরষ্কার পেতে পারেন। বিশেষ কোনো সুযোগে জীবনের ধারা বদলাতে পারে। দাম্পত্য কলহ মিটে গিয়ে সুখের দিন আসবে। বদলির জন্য বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। ছেলে মেয়েদের নিয়ে মুখ উজ্জ্বল হতে পারে। প্রেমের ব্যপারে কোনো চিন্তা বাড়তে পারে।

মকর : শরীরের প্রতি বিশেষ যত্ম রাখা প্রয়োজন। পড়াশোনার খুব ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের চাপে সংসারে অশান্তি। প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ হতে হতেও বেঁচে যাবেন। মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে।

কুম্ভ : আজ প্রেম শুভ। তবে একটু সাবধানে থাকুন, আজ কারো কাছে অপদস্ত হতে পারেন। ভালো কাজের পরিবর্তে উপহাস জুটবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনো ভুল সিদ্ধান্ত আপনার ভালো কাজ নষ্ট করতে পারে।

মীন : পড়াশুনার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। আজ কারো কাছে আত্মসমর্পণ করলে আপনার পক্ষে ভাল হবে। আজ সারাদিন কাজের চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা না নেয়াই শ্রেয়। আয়ের পথ খুব ভালো হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা