মুসা বিন মোহাম্মদের ‘মোবাইল সাংবাদিকতা: ধারণা ও কৌশল’
শিল্প ও সাহিত্য

মুসা বিন মোহাম্মদের ‘মোবাইল সাংবাদিকতা: ধারণা ও কৌশল’

সান নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মোবাইল সাংবাদিকতার ওপর মুসা বিন মোহাম্মদের লেখা বই ‘মোবাইল সাংবাদিকতা: ধারণা ও কৌশল।’

লেখক বইটিতে মোবাইল সাংবাদিকতা সম্পর্কে ধারণা, সম্ভাবনা ও মোবাইল ফোন দিয়ে সাংবাদিকতা করার নিয়ম-কানুন তুলে ধরেছেন।

প্রকাশনা সংস্থা মূর্ধন্য প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। এটি তার প্রথম বই।

বইটির বিষয়ে লেখক বলেন, ‘বহির্বিশ্বে মোবাইল সাংবাদিকার (মোজো) চর্চা শুরু হলেও আমাদের দেশে মোজো বিষয়টি অনেকটা নতুন। অপ্রতুল ধারণার ফলে দেশে বাংলা ভাষায় মোজো বিষয়ে তেমন বই নেই বললেই চলে। বইটিতে প্রযুক্তিগত জটিলতা ছাড়াই সাংবাদিকতার বুনিয়াদি জ্ঞানের পাশাপাশি মোজো’র ধারণা, প্রেক্ষাপট, বিবর্তন, সুযোগ-সুবিধা, সময়োপযোগিতাসহ অতি প্রয়োজনীয় মোবাইল অ্যাপ ও সরঞ্জামাদি ব্যবহার করে মোবাইল সাংবাদিকতা করার কৌশল সবিস্তারে আলোচনা করা হয়েছে। বিশেষ করে অতি প্রযুক্তির মারপ্যাঁচে না পড়ে একদল মোজো সাংবাদিকের মাঠপর্যায়ে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।’

‘মোবাইল সাংবাদিকতা : ধারণা ও কৌশল’ বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় মূর্ধন্য প্রকাশনীর ৪০০ নম্বর স্টল ও রকমারি ডটকমে। মেলার স্টলে বইটির মূল্য ১৮৮ টাকা। আর রকমারি ডটকমে বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়।

লেখক মুসা বিন মুহাম্মদের জন্ম ও শৈশব কেটেছে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন আউলিয়াবাদ গ্রামে। তিনি ২০০৭ সালে নিজ গ্রাম থেকে এসএসসি ও ২০০৯ সালে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স ও মাস্টার্স পাস করেন। এরপর তিনি ডয়চে ভেলের মিডিয়া স্কলারশিপ নিয়ে একাত্তর টেলিভিশনে সাংবাদিকতা শুরু করেন। টিভি চ্যানেল ছাড়াও সাংবাদিকতা করেছেন মানবজমিন ও বণিকবার্তায়। বর্তমানে মুসা বিন মোহাম্মদ নিউজভিত্তিক অ্যাপ ‘রিদ্মিক নিউজ’র হেড অব নিউজ হিসেবে দায়িক্ত পালন করছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা