শিল্প ও সাহিত্য

বইমেলায় ধর্মঘট

হাসনাত শাহীন : অমর একুশে বইমেলায় লিটলম্যাগজিন চত্বর নিয়ে বাংলা একাডেমি বিমাতাসুলভ আচারন করেছে বলে অভিযোগ উঠেছে। মেলায় স্থান পাওয়া বিভিন্ন লিটলম্যাগ সম্পাদকরা সম্মিলিতভাবে এই অভিযোগ তুলেছে। এবং এর প্রেক্ষিতে আগামিকাল (২১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য লিটলম্যাগ চত্বরে ধর্মঘটের ডাক দিয়েছে।

এবারের মেলায় লিটলম্যাগের স্টল বিন্যাশ এবং আগের জায়গায় (সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পার্শ্ববর্তী স্থানে) ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধর্মঘট ডেকেছে মেলায় স্টল পাওয়া বিভিন্ন লিটলম্যাগের সম্পাদকরা।

শনিবার(২০মার্চ) সন্ধ্যা ৮ টায় লিটলম্যাগের সম্পাদকরা সম্মিলিতভাবে এই ঘোষণা দেন।

এই সময় উপস্থিত ছিলেন- করাতকল-এর নির্বাহী সম্পাদক কবি শাফি সমুদ্র, শালুক- সম্পাদক কবি ওবায়েদ আকাশ, লোক- সম্পাদক অনিকেত শামীম, হালখাতা'র সম্পাদক শওকত হোসেন, দ্রষ্টব্য সম্পাদক কামরুল হুদা পথিক ও শিং- সম্পাদক জোসেফ প্রাপন'সহ লিটলম্যাগাজিনের বিভিন্ন লেখক ও কর্মীরা।

ধর্মঘট ডাকা বিষয়ে তারা বলেন, আগামীকাল থেকে লিটলম্যাগ চত্বরের সব স্টল বন্ধ থাকবে। এবং বিকেল ৫টায় এ লক্ষ্যে লিটলম্যাগ সম্পাদক ও কর্মীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সকল লিটলম্যাগ সম্পাদক ও কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

এ বিষয়ে করাতকল'র নির্বাহী সম্পাদক কবি শাফি সমুদ্র সান নিউজকে বলেন, " বাংলা একাডেমি প্রতিবছর লিটলম্যাগাজিন চত্বর নিয়ে বিমাতাসুলভ আচারণ করে থাকে। লিটলম্যাগাজিন পূর্বের স্থানে পুনঃস্থাপনের দাবিতে এবং লিটলম্যাগাজিনের সাথে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আগামী ২১মার্চ থেকে ধর্মঘটের আহ্বান জানানো হয়ছে এবং প্রতিবাদ সভার ডাক দেয়া হয়েছে। সকল লিটলম্যাগাজিনের লেখক ও সম্পাদকদের সম্মিলিত সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি।"

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা