শিল্প ও সাহিত্য

‘পুস্তক শিল্পকে বাঁচিয়ে রাখতে সবকিছুই করা হবে’

সাংস্কৃতিক প্রতিবেদক : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পুস্তকশিল্প এমন একটি শিল্প যেটি জাতিকে আলোকিতকরণের সঙ্গে সম্পৃক্ত। সৃজনশীল এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সম্ভাব্য সবকিছুই করা হবে। বর্তমান সরকার করোনা মহামারিকালে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার ওপর প্রণোদনা দিয়েছে।

পুস্তকশিল্পকে এ প্রণোদনার আওতায় আনার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়া হবে। তাছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে সরকারিভাবে পুস্তক ক্রয়ের অর্থ ৪ কোটি টাকা থেকে ১০ কোটি টাকায় বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে। সম্ভব হলে উপযোজন করে মন্ত্রণালয়ের অব্যয়িত অর্থ হতেও পুস্তক ক্রয়ের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) আয়োজিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থতালিকা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাজধানীর বাংলাবাজারের বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কার্যালয়ে এই অনুষ্ঠিত হয় এই প্রকাশনা উৎসব।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আরও বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পুস্তকশিল্প খাতে প্রতিনিধিত্বকারী দেশের বৃহত্তম সংগঠন। শতবর্ষী এ সংগঠনের ৬৪ জেলায় অফিস ও কমিটি রয়েছে এবং সদস্য সংখ্যা প্রায় ২৬ হাজার।

তিনি বলেন, দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়নে সংগঠনটির ব্যাপক ভূমিকা রয়েছে। প্রতিমন্ত্রী এসময় বাপুস'কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং মানসম্পন্ন বই প্রকাশ ও বিক্রয়ের আহবান জানান।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সমিতির উপদেষ্টা ওসমান গণি, সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন, সিনিয়র সহ-সভাপতি কায়সার-ই-আলম প্রধান ও সহ-সভাপতি শ্যামল পাল। স্বাগত বক্তব্য দেন সমিতির রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলাম।

সান নিউজ/এইচএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা