শিল্প ও সাহিত্য

পূর্বাচল শহীদ মিনারে শনিবার বর্ণ উৎসব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্বাচলের জয় বাংলা চত্বরে নির্মিত হচ্ছে শহীদ মিনার। এটিকে কেন্দ্র করে একুশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইকরিমিকরি বর্ণ উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ আয়োজন চলবে। উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এদিনের কর্মসূচিতে থাকবে শিশু ও বড়দের অংশগ্রহণে রাস্তাজুড়ে বর্ণ আলপনা। এছাড়াও থাকছে বর্ণছবি প্রদর্শনী। ভাষা সংগ্রামী আহমদ রফিকসহ ৫০ বরেণ্য ও তরুণ শিল্পী এঁকেছেন ৫০টি বর্ণছবি।

তার উন্মুক্ত প্রদর্শনী আয়োজন করা হয়েছে জয়বাংলা চত্বরে। পরবর্তীতে বর্ণছবির আরও প্রদর্শনী হবে জাদুঘর অথবা শিল্পকলা একাডেমির গ্যালারিতে। আরও থাকবে বর্ণছবি আঁকা প্রতিযোগিতা। যেখানে সারাদিন বর্ণছবি আঁকবেন তরুণ ও শিশু শিল্পীরা।

আরও থাকছে বর্ণ কাটআউট প্রতিযোগিতা। যেখানে বর্ণকে ত্রিমাত্রিকভাবে উপস্থাপন করা হবে। জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শহীদ মিনারটি নির্মাণ করছে শিশু-কিশোর সংগঠন ইকরিমিকরি। একুশের প্রথম প্রহরে সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে।

ইকরিমিকরির পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ মিনারটির নকশা করেছেন শিল্পী মাহবুবুল হক। এটি নির্মাণে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন স্থানীয় এমপি, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। আর্থিক সহযোগিতার পাশাপাশি নির্মাণসঙ্গী হয়েছে কেএসআরএম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা