আর্টস

কন্যার দিন শুভ-ঝুঁকিতে মেষ

সান নিউজ ডেস্ক : চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস। তবে জ্যোতিষ যা-ই বলুক আপনার মনে রাখা উচিত, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : মেষ রাশির জাতক-জাতিকার দিনটি উপভোগের। কোনো বিশেষ জায়গায় ঘুরতে যেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। আয়-রোজগার বাড়তে পারে। আমদানি-রফতানি বাণিজ্যে লাভবান হবেন। প্রবাসীরা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন।

বৃষ : আজ কারো সহায়তায় কোনো বিপদ থেকে মুক্তি পেতে পারেন। কর্মস্থলে বন্ধু বা সহকর্মীদের কথায় প্ররোচিত হবেন না। লোভ সামলে নিজের কাজের প্রতি মনোযোগী হোন। বিদেশ যাত্রায় অগ্রগতি হবে।

মিথুন : ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। রাজনৈতিক ও সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবার সম্ভাবনা রয়েছে। সাংগঠনিক কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন।

কর্কট : উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কর্মস্থলে কোনো ভালো সুযোগ পাবেন। কোন অতিন্দ্রীয় সাধকের সাথে দেখা করতে পারেন। বিজ্ঞানের শিক্ষার্থীদের পরীক্ষায় আশানুরুপ সাফল্য আসবে না।

সিংহ : দাম্পত্য জীবনে উটকো কোনো ঝামেলা আসতে পারে। শুল্ক ও ট্যাক্স সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। কোনো শিক্ষকের অসুস্থতার সংবাদ পেতে পারেন।

কন্যা : জীবন সঙ্গীর আজ কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। অংশিদারী ব্যবসা-বাণিজ্যে সফল হবার সম্ভাবনা। কোনো আত্মীয়র সহযোগীতায় ব্যবসায়িক চুক্তি বা অর্ডার পেতে পারেন। বিদেশ থেকে কিছু অর্থ লাভের যোগ।

তুলা : গুরুজনের উপদেশ মেনে চলা মঙ্গল। কর্মস্থলে কোনো সহকর্মী বা অধিনস্ত কর্মচারীর ভুলের মাশুল গুনতে হতে পারে। আজ হঠাৎ করে রেগে ওঠার কারণে শরীর কিছুটা দূর্বল থাকবে। গোপন শত্রুতার শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

বৃশ্চিক : আজ রোমান্টিক যোগাযোগ শুভ। অভিনয় ও নৃত্য শিল্পীদের নতুন কাজের সুযোগ আসবে। অনলাইনে পণ্য বিক্রেতাদের আজ ভালো আয় রোজগার হতে পারে। সন্তানের পড়াশোনা বা পরীক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তা করতে পারেন।

ধনু : পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। কোনো আত্মীয়র সহায়তায় চাকরি লাভের যোগ বলবান। যানবাহন চালকদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বন্ধুদের সহায়তায় কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। ভূমি ও এপার্টমেন্ট ক্রয়-বিক্রয়ে সাবধান হতে হবে।

মকর : গৃহস্থালী কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা। যানবাহন ও আসবাবপত্র ক্রয় বিক্রয় শুভ। বিকাশ ও রকেট এজেন্টদের ভালো আয় রোজগারের সুযোগ রয়েছে।

কুম্ভ : বকেয়া টাকা আদায় হতে পারে। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। খুচরা ও পাইকারি বাণিজ্যে নতুন বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়ের সুযোগ আসবে। খাদ্য ও পোষাক ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির যোগ।

মীন : অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। চাকরিজীবী ও ব্যবসায়ীদের আর্থিক দিক বলবান হয়ে উঠবে। জীবন সাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন। অংশিদারী কাজে ভালো আয় রোজগার হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা