আর্টস

জন্ম তারিখই বলে দেবে আপনার এ বছরটা কেমন যাবে

সান নিউজ ডেস্ক : নতুন আশা, নতুন সূর্য নিয়ে এলো নতুন বছর। গেলো বছরটা মহামারির কারণে খারাপ গেলেও এ বছর ভালো কাটবে এটাই আশা সবার। নতুন বছরে অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। সকল দুঃখ ভুলে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবেন সবাই। সেই প্রত্যাশা সবার মাঝে।

কেমন যাবে আপনার আগামী বছর! অক্ষরে অক্ষরে আপনার ভবিষ্যদ্বাণী মিলিয়ে দেয়া কারঅ পক্ষেই হয়তো সম্ভব নয়। তবে হ্যাঁ, সংখ্যাতত্ত্বের বিচারে একটা আন্দাজ করা যেতেই পারে। সেই আন্দাজের খানিকটাও যদি মিলে যায়, তবে আপনার চলার পথে সুবিধা হতে পারে। আসুন জন্ম তারিখ অনুযায়ী দেখে নেয়া যাক, আপনার আগামী বছরের পথ চলা কতটা মসৃণ হতে পারে!

যাদের জন্ম তারিখ ১, ১০, ১৯, ২৮ : কর্মক্ষেত্রে পরিশ্রম করলে ভালো ফল পেতে পারেন। অফিসে প্রোমোশন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পরিশ্রম করলে ছাত্র-ছাত্রীরা সফল হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ২০২১ সালে বুঝেশুনে পা ফেলতে হবে। বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানী হতে হবে। দাম্পত্য জীবনে মতভেদ হতে পারে, তবে সেটা মিটেও যাব তাড়াতাড়ি।

যাদের জন্ম তারিখ ২, ১১, ২০, ২৯ : ২০২১ সালে আপনাদের মোটের উপর ভালো যাবে। পরিশ্রমের ফল পাবেন। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে। চাকরিরত ব্যক্তিদের বদলির সম্ভাবনা রয়েছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। লম্বা যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যাদের জন্ম তারিখ ৩, ১২, ২১, ৩০ : জরুরি কাজে বাধা আসতে পারে। মনের শান্তির জন্য আধ্যাত্মিক পথের খোঁজ করতে পারেন। ছাত্র-ছাত্রীদের সাফল্য পেতে পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম বা বিয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সরকারি চাকুরীজীবীদের জন্য ২০২১ সাল বেশ ভালো যাবে।

যাদের জন্ম তারিখ ৪, ১৩, ২২, ৩১ : ৪ তারিখে জন্ম নেয়া ব্যক্তিদের জন্য ২০২১ সাল ভালো-মন্দ মিশিয়ে কাটবে। সততার জন্য পুরস্কার পেতে পারেন। অধ্যাবসায় থাকলে সাফল্য আসবে। অনেকদিনের পুষে রাখা ইচ্ছে পূরণ হতে পারে। ২০২১ সালের শুরুটা ছাত্র-ছাত্রীদের জন্য শুভ। ম্যানেজমেন্ট, সোশ্যাল সার্ভিস, অটোমোবাইল-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য সুসময় আসতে পারে। ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন।

যাদের জন্ম তারিখ ৫, ১৫, ২৩ : ৫ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য ২০২১ সালটা দারুণ ভালো হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। পরিশ্রমের মানসিকতা থাকলে বড় সাফল্য আসবে। ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবে। প্রেমের সম্পর্কের জন্যও সময় ভালো। চাকুরীজীবীদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের বিদেশ যোগের সম্ভাবনা প্রবল।

যাদের জন্ম তারিখ ৬, ১৫, ২৪ : অঙ্ক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২১ ভালো ফল দিতে পারে। লম্বা যাত্রায় যাওয়ার সম্ভাবনা আছে। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় মন থাকবে। সবার জন্য স্নেহ থাকবে মনে। চাকরি বদলের সম্ভাবনা আছে। নতুন চাকরিতে যোগদান করে সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের জন্য ২০২১ দারণ হতে পারে। সঙ্গী বা সঙ্গীনির প্রতি ভালবাসা বজায় থাকবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা