শিল্প ও সাহিত্য

প্রনস পরিবারের বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

নিজস্ব প্রতিবেদক

প্রসঙ্গ নজরুল-সঙ্গীতের (প্রনস) আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ ১৪৩৩। রাজধানীর গুলশানের একটি কমিউনিটি হলে শনিবার (১৬ মে) আয়োজিত এই অনুষ্ঠান রবীন্দ্র, নজরুল, হারানো দিনের গান, বাংলা সিনেমার গান, ভাটিয়ালি সহ বিচিত্র ধারার গান ও পাঠে জমজমাট ছিলো।

শুরুতেই মাউথ অরগ্যানে কবিগুরুর 'বাংলার মাটি বাংলার জল' পরিবেশন করেন শিল্পী আবদুর রহমান। এরপর শিল্পী অরূপ বিশ্বাস পরিবেশন করেন নজরুলের ‘মোরে ডেকে লও সেই দেশে।’ সর্বজন শ্রদ্ধেয় শিল্পী রেবেকা সুলতানা পরিবেশন করেন নজরুলের কীর্তন ‘সখি সাজায়ে রাখলো পুষ্পবাসর’ সহ আরো দুটো গান। প্রকৌশলী সৈয়দ মোশাহেদ আলী শ্যামল মিত্রের গানে অডিয়েন্সকে নিমজ্জিত করেন গভীর স্মৃতিকাতরতায়।

অনুষ্ঠানে এরপর সঙ্গীত পরিবেশন করেন পারভীন সুলতানা, নাদিয়া আরেফিন শাওন, নাহীদ মোমেন, সাবিনা বানু, তাপসী রায়, মীনা হুদা এবং ইতরাত হুসেন।

প্রনস সাধারণ সম্পাদক পারভীন সুলতানা এই অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত ‘অলি বারবার ফিরে যায়’ পরিবেশন করে তাক লাগিয়ে দেন। তার কণ্ঠে এর আগে উপস্থিত শ্রোতারা রবীন্দ্রনাথের গান শুনেছেন বলে মনে করতে পারেননি।

প্রনস সাংগঠনিক সম্পাদক রফিক সুলায়মান পাঠ করেন শঙ্খ ঘোষের কালজয়ী ছড়া ‘মিথ্যে কথা।’ এ ছাড়া রিফাত নিগার শাপলা রবীন্দ্র বাণীতে নিজস্ব কম্পোজিশনে অসাধারণ একটি নাট্যকথিকা উপহার দেন। সম্মানিত অতিথিদের মধ্যে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অন্টাপ্রনার্স এসোশিয়েশনের সভাপতি শিজান খান, সংগঠক প্রচ্ছদ চৌধুরী, লেখক দিলীপ গুহঠাকুরতা প্রমুখ শুভেচ্ছা জ্ঞাপন করেন। শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্রে সহায়তা করেন শাফায়েত ফুলু, সারগিট প্লেয়ার নাসিরউদ্দিন, রাজীব চৌধুরী প্রমুখ।

সমগ্র আয়োজনের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন প্রনস সাধারণ সম্পাদক শিল্পী পারভীন সুলতানা।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা