শিল্প ও সাহিত্য

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন এনাম রাজু

নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ‘সাঁকো বর্ষসেরা পুরস্কার’ অর্জন করেছেন লেখক ও সম্পাদক এনাম রাজু। শনিবার (১৬ মে) রাজধানীর নিউ ইস্কাটনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

এনাম রাজু বর্তমানে মাসিক ধরলা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সম্পাদনায় পত্রিকাটি ইতোমধ্যেই লেখক ও পাঠকের মাঝে একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। সমাজ, সংস্কৃতি ও জীবনের নানা বাস্তব দিককে সহজ অথচ গভীরভাবে তুলে ধরার কারণে ধরলা নিয়মিতই প্রশংসা পাচ্ছে।

বিচারকমণ্ডলী জানান, এনাম রাজুর ধারাবাহিক সম্পাদনা, বিষয় নির্বাচনের ভিন্নতা এবং নতুন লেখকদের সুযোগ করে দেওয়ার মানসিকতা তাকে এই স্বীকৃতির জন্য এগিয়ে রেখেছে।

পুরস্কার গ্রহণের সময় এনাম রাজু বলেন, এই অর্জন শুধু আমার নয়, ধরলার সঙ্গে যুক্ত প্রতিটি লেখক ও পাঠকের। আমরা চেষ্টা করি তাদের গল্পগুলো আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে— এই স্বীকৃতি সেই চেষ্টাকে আরও শক্তি দেবে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা মনে করেন, এনাম রাজুর মতো সম্পাদকরা সাহিত্যের জগতে নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গি যোগ করছেন, যা আগামী দিনে আরও বড় প্রভাব ফেলবে।

এই সম্মাননা তার সম্পাদনার যাত্রাকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা