শিল্প ও সাহিত্য

শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের বিরল প্রকাশনা

বিশেষ প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর)।

এ উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনিষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মানবতার জননী শেখ হাসিনাকে নিবেদিত ৫২ ভাষায় অনূদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ শীর্ষক ১৬টি কাব্যসংকলনের মোড়ক উম্মোচন।

শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্বপ্নদ্রষ্টা ও স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ মুজিববর্ষ (১৭ মার্চ, ২০২০ থেকে ১৭ মার্চ, ২০২১) যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করছে সমগ্র বাঙালি জাতি।

এর ধারাবাহিকতায় মুজিবকন্যাকে নিবেদিত পিস অ্যান্ড হারমোনি শীর্ষক ১৬টি কাব্যসংকলন প্রকাশিত হয়েছে ৫২ ভাষায়। গৌরব প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থগুলোর অনুবাদক কবি আনিস মুহম্মদ এবং সম্পাদক অধ্যাপক আহমেদ রেজা। ভাষাগুলো হচ্ছে, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, জাপানি, ফ্রেঞ্চ, ইতালীয়, জার্মান, সুইডিশ, স্প্যানিশ, তুর্কি, আরবি, ফার্সি, রুশ, চীনা, কোরিয়ান, সংস্কৃত, পালি, কিহুন্ডি (কঙ্গো), মণিপুরি, চাকমা, রাখাইন, গুর্খা, তঞ্চজ্ঞ্যা, গারো, খিয়াং, চাক, বম, অহমিয়া, ককবরক, ম্রো, সাঁওতাল, হাজং, পাংখুয়া, ব্রেইল বিষ্ণুপ্রিয়া মণিপুরি, চন্ডীগড়ি, মারাঠি, গুন্ডি, মাড়িয়াল, ধানদামি মাবিয়া, পানা, গাড়ুয়া, মাজি, রাজগুন্ডি, কোয়া/কোভি, কালামি, ভিলি, ভূমিঞা, পাটাড়ি/র্প্দাানি, মাল্টো ও তেলেগু।

শান্তি, সম্প্রীতি ও মানবতার অনন্য প্রতীক শেখ হাসিনাকে নিবেদিত পিস অ্যান্ড হারমোনি কাব্যগ্রন্থের ব্রেইল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় ও বিদেশি সংস্করণগুলোর মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান গৌরব প্রকাশনার প্রকাশক স ম ইফতেখার মাহমুদ সান নিউজকে জানান, মানবতার জননী শেখ হাসিনাকে নিবেদিত একাত্তরটি নির্বাচিত কবিতার সংকলন ‘পিস অ্যান্ড হারমোনি মুক্তি সংস্করণ’ এবং দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বছর ১৯৮১ সালকে স্মরণীয় করে রাখতে ৮১টি কবিতার সংকলন ‘স্বদেশ প্রত্যাবর্তন সংস্করণ’ শিরোনামে বাংলা-ইংরেজিতে প্রকাশিত হয়েছে। প্রতিবন্ধী মানুষের আপনজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে মানবতার জননী শেখ হাসিনাকে নিবেদিত একাত্তরটি নির্বাচিত কবিতার সংকলন পিস অ্যান্ড হারমোনি এর ‘ব্রেইল’ সংস্করণও প্রকাশিত হয়েছে। এতে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষেরা এ মহীয়সী নারীর ওপর রচিত কাব্যবিভাসের রস আস্বাদনের সুযোগ পাবেন।

মহান ভাষা আন্দোলনের বছর ১৯৫২, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি এবং ১৭ মে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস- এ বিষয়গুলো স্মরণে রেখে নির্বাচিত ৫২টি কবিতা ২১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় কবির অনুবাদে ক্ষুদ্র নৃগোষ্ঠীয় ১৭টি ভাষায় ( চাকমা, মারমা, রাখাইন, গুর্খা, তঞ্চজ্ঞ্যা, গারো, খিয়াং, চাক, বম, অহমিয়া, ককবরক, ম্রো, সাঁওতাল, হাজং, পাংখুয়া, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মণিপুরি) অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বর্তমানে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক ভাষণের স্মারক হিসেবে সাতটি কবিতার সমন্বয়ে মোট ১০টি বিদেশি ভাষায় ১০টি কাব্যসংকলন প্রকাশিত হয়েছে। ভাষাগুলো হচ্ছে, আরবি, ফার্সি, জার্মান, হিন্দি, চীনা, কোরিয়ান, রুশ, ফ্রেঞ্চ, সুইডিশ ও তুর্কি।

কবি কামাল চৌধুরীর কবিতা ‘শেখ হাসিনা : বাঙালির সম্মান’ ২১টি ভাষায় প্রকাশিত হয়েছে। ভাষাগুলো হচ্ছে, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, জাপানি, ফ্রেঞ্চ, জার্মান, সুইডিশ, স্প্যানিশ, তুর্কি, আরবি, ফার্সি, রুশ, চীনা, কোরিয়ান, সংস্কৃত, পালি, কিহুন্ডি (কঙ্গো), মণিপুরি, চাকমা ও রাখাইন।

মানবতার জননী শেখ হাসিনাকে নিবেদিত কামাল চৌধুরীর কবিতা বাঙালির সম্মান শীর্ষক ১৬ লাইনের কবিতাটির প্রতিটি লাইন একেকটি ভাষায় অর্থাৎ ১৬টি লাইন দক্ষিণ এশিয়ার ১৬টি ভাষায় অনূদিত হয়েছে আবৃত্তি পরিবেশনের জন্য। ভাষাগুলো হচ্ছে, মারাঠি, গুন্ডি, মাড়িয়াল, ধানদামি মাবিয়া, পানা, গাড়ুয়া, মাজি, রাজগুন্ডি, কোয়া/কোভি, কালামি, ভিলি, ভূমিঞা, পাটাড়ি/র্প্দাানি, মাল্টো, তেলেগু ও চন্ডীগড়)। আবৃত্তির জন্য ইতালীয় ভাষায় অনূদিত হয়েছে অধ্যাপিকা পান্না কায়সারের কবিতাও। এ কবিতা দুটি পিস অ্যান্ড হারমোনি নামে আবৃত্তির জন্য সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে।

স ম ইফতেখার মাহমুদ জানান, অনুষ্ঠানে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানসূচক ৭১টি উপাধিসমূহ শীর্ষক কাব্যচিত্র। এ ডকুমেন্টারির মূল ভাবনা, গবেষণা, গ্রন্থনা ও পরিকল্পনায় আছেন অনুবাদক-কবি আনিস মুহম্মদ এবং পরিচালনায় আছেন বশিরুল আলম নান্নু ও আনিস মুহম্মদ।

অনুষ্ঠানে আরও প্রদর্শিত হবে ‘তুমি ভূমিকন্যা’ শীর্ষক শাড়ির ডকুমেন্টারি। শাড়িটি ভূমিকন্যা শেখ হাসিনাকে উপহার দিতে কবি মুহাম্মদ সামাদের কবিতা ‘তুমি ভূমিকন্যা’ অবলম্বনে জামদানি, মসলিন ও গামছার সমন্বয়ে শাড়িটি তৈরি করা হয়েছে। এ ডকুমেন্টারির মূল ভাবনা, গবেষণা, গ্রন্থনা ও পরিকল্পনায় আছেন অনুবাদক-কবি আনিস মুহম্মদ এবং পরিচালনায় আছেন আহমেদ হিমু।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা