শিল্প ও সাহিত্য

মাসুদ রানা’র বেশিরভাগ বই লিখেছেন আবদুল হাকিম

সান নিউজ ডেস্কঃ

বাংলাদেশের তুমুল জনপ্রিয় থ্রিলার ‘মাসুদ রানা’ সিরিজটির নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আরেকটি যে নাম মনে ভেসে আসে সেটি এর লেখক কাজী আনোয়ার হোসেন। তবে সেই ভাবনায় ছেদ পড়তে যাচ্ছে বাংলাদেশ কপিরাইট অফিসের দেওয়া এক রায়ে। কাজী আনোয়ার হোসেন এই তুমুল জনপ্রিয় সিরিজের স্রষ্টা তবে বেশিরভাগ পর্বের লেখক শেখ আবদুল হাকিম।

রবিবার এই রায় দেন বাংলাদেশ কপিরাইট কার্যালয়। যার ফলে দাবিকৃত মাসুদ রানা সিরিজের ২৬০টি এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে কপিরাইট স্বত্ব পেতে যাচ্ছেন শেখ আবদুল হাকিম।

রায়ে বলা হয়, সেবা প্রকাশনীর তুমুল জনপ্রিয় এই সিরিজটি প্রথম ১১টি বইয়ের পর ২৬০ পর্ব পর্যন্ত এটি লিখেছেন শেখ আব্দুল হাকিম।

২০১৯ সালের ২৯ জুলাই মামলা করেন শেখ আবদুল হাকিম। তিনি ছাড়াও মাসুদ রানার আরেক লেখক ইফতেখার আমিনও কপিরাইট আইনে মামলা করেছেন মাসুদ রানার স্বত্ব নিয়ে। তবে ইফতেখার আমিনের মামলা এখনও চলমান বলে জানিয়েছে কপিরাইট অফিস।

বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান, কাজী আনোয়ার হোসেন দাবি করেন যে হাকিম সাহেব কর্মচারী ছিলেন এবং তার নির্দেশ অনুযায়ী তিনি লিখেছেন। তিনবার শুনানি শেষে সে সময় যারা সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত ছিলেন তাদের মতামত চাওয়া হয়। তারা প্রত্যেকে দাবি করেন আনোয়ার হোসেনের কথা সত্য নয়, লেখক হিসেবে হাকিম সাহেব কর্মরত ছিলেন। অন্যের লেখা প্রকাশকের নিজের নামে ছাপানো কপিরাইট আইনে ৮৯ ধারা স্পষ্ট লঙ্ঘন। যে ধারায় বলা আছে অপরাধ প্রমাণিত হলে দুই বছরের কারাদণ্ড এবং ৪ লাখ টাকা জরিমানা হবে। সেটি যদি হাকিম সাহেব চান তবে দায়রা আদালতে যেতে পারেন।

উল্লেখ্য, ধ্বংস পাহাড় দিয়ে শুরু হওয়া ‘মাসুদ রানা’ সিরিজের ৪৬০টির মতো বই প্রকাশ হয়। এরমধ্যে ২৬০টি শেখ আবদুল হাকিম লিখলেও তার নামে স্বত্ব রয়েছে মাত্র একটি। অন্যদিকে তিনি কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক বলেও কপিরাইট আইন মামলায় জিতেছেন। এই সিরিজের মাত্র ৬টির স্বত্ব তার নামে আছে।

এক বছরের চলমান এই মামলায় সাক্ষী হিসেবে মতামত দেন সেবা প্রকাশনীর লেখক বুলবুল চৌধুরী ও শওকত হোসেন, প্রখ্যাত শিল্পী হাশেম খান এবং সেবা প্রকাশনীর ব্যবস্থাপক ইসরাইল হোসেন খান। তাদের লিখিত মতামতের ওপর ভিত্তি করেই এই রায় দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে, কাজী আনোয়ার হোসেন ও শেখ আবদুল হাকিম কেউই প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা