নারী

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে, ৮১ বছরের পর্দা কাঁপানো অভিনেত্রী

ওয়াহিদা রেহমান,বলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী।সত্তর দশকে ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেজেন দুবার। ২০১১সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হন। ৮১ বছরের ওয়াহিদা রেহমান অভিনয় ছেড়েছেন অনেক বছর হলো। অভিনয় ছেয়ে নিজের শখের কাজের প্রতি দিয়েছেন মনোযোগ। আর সেটা হলো ফটোগ্রাফি। ওয়াহিদ এখন বনজঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন আর করছেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি।

আর ওয়াহিদার ছবি তোলার নেশা অনেক আগেই ছিল। ফটোগ্রাফির ওপর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না,তবু শখের বশেই হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা, তিনি যখন শুটিং করতে যেতেন ,সাথে করে নিয়ে যেতেন তাঁর ক্যামেরাটা। কাজের ফাঁকে ফাঁকেই ছবি তুলে মনের খোরাক জোগাতেন । তিনি বলেন,ছবি তুলতে আমি সব সময় পছন্দ করতাম। বয়স যখন কম ছিল,তখন তো শুটিং স্পটেও ক্যামেরা নিয়ে যেতাম’।

ছবি তোলার নেশা এখন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির দিকে । দেশ-বিদেশের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়িয়ে বন্য প্রাণীর ছবি তোলার প্রতিই তাঁর ঝোঁক বেশি। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির জন্য ধৈর্য ও ভাগ্য- এই দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে তো ফটোগ্রাফি শেখার কোনো প্রতিষ্ঠান ছিল না। নিজে চেষ্টা করেই যেটুকু পেরেছি করেছি,কিন্তু যখন অবসরে গেলাম তখন হিমাংশু শেঠের কাছ থেকে মনোযোগ দিয়ে ফটোগ্রাফি শিখেছি।

ওয়াল্ডফটোগ্রাফির জন্য সুদূর কেনিয়া পর্যন্তও গিয়েছে ওয়াহিদা। এছাড়া আসাম-অরুণাচলসহ ভারতের অনেক প্রদেশে এবং তানজানিয়া,নামিবিয়া ও কেনিয়ার মাসাই মারাতে ছবি তুলতে গেছেন। ৮১ বছর বয়সও যে কোন বয়স না তিনিই তা প্রমান করলেন । জনপ্রিয় অভিনেত্রী টিইংকেল খান্নাকে দেয়া সাক্ষৎকারে তিনি জানান, তিনি স্কুবা ডাইভিং করতে চান।

’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা