ঝাঁজ বেড়েছে পেঁয়াজের
বাণিজ্য

দলে দলে ক্রেতা দেখে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

নিজস্ব প্রতিবেদক:

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ফলে একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম বেড়ে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯০-১০০ টাকায়। আগেই আসা ভারতীয় পেঁয়াজের দরও উঠে গেছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি।

অথচ গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা বিক্রি হয়।

বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়ায় অনেক বিক্রেতা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। ফলে সংকট আরো বেড়েছে। পেঁয়াজ কিনতে গিয়ে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরে আসতে হয়েছে।

গত বছরও ভারত আচমকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় পেঁয়াজের দাম হয়ে যায় আকাশচুম্বী। সে সময় খুচরা বাজারে রেকর্ড ৩০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। ধীরে ধীরে দেশি পেঁয়াজ বাজারে নামার পর দরও পড়তে থাকে। ফের রপ্তানি স্বাভাবিক হলে মূল্যও স্বাভাবিক হয়ে আসে।

একই অবস্থা এ বছরও। গতকাল হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ বছর বাংলাদেশে করোনা পরিস্থিতি ও দফায় দফায় বন্যায় ব্যাপক ক্ষতি হয় কৃষিতে। যার ফলে দেশে পেঁয়াজের দাম বাড়তির দিকেই ছিল। গত আগস্ট মাসের শেষের দিক থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ভারতে পেঁয়াজের দাম বাড়ায় গত সপ্তাহ থেকে দেশের বাজারেও দাম বেড়ে ৪৫ টাকার দেশি পেঁয়াজের দাম বেড়ে ৭০ টাকা কেজিতে আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ টাকা থেকে উঠে আসে ৬০ টাকায়।

আর ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে, শুনে গতকাল সন্ধ্যা থেকেই ক্রেতাদের মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেছে। পেঁয়াজ কিনতে রাজধানীসহ দেশের বাজারগুলোয় ক্রেতারা ভিড় জমাচ্ছেন আর খুচরা বিক্রেতারা ছুটছেন পাইকারি বাজারে। এই তুলকালাম পরিস্থিতিতে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। গতকাল পাইকারিতে যে দেশি পেঁয়াজের কেজি ৫০ টাকা ছিল, তা আজ ৭৫ থেকে ৮০ টাকা হয়ে গেছে।

বিক্রেতারা বলছেন, আমদানি বন্ধ অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরো বাড়বে।

রামপুরা বাজারে গিয়ে দেখা গেছে, খুচরা ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা আর ভারতের আমদানি করা পেঁয়াজের কেজি ৭০ থেকে ৭৫ টাকা হাঁকছেন। একই দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে খিলগাঁও তালতলা বাজারে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা