১২ হাজার কেজি ইলিশের প্রথম চালানটি গেছে
বাণিজ্য

ইলিশের প্রথম চালান গেল ভারতে

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) প্রথম দিনে ১২ মেট্রিকটন (১২ হাজার কেজি) ইলিশের প্রথম চালানটি গেছে সেদেশে।

দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশি দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও রাজ্যটিতে এক হাজার ৪৫০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, প্রতি কেজি ১০ মার্কিন ডলার মূল্যে এ বছর ভারতে এক হাজার ৪৫০ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। গত বছর যায় ৫০০ মেট্রিকটন। প্রতি কেজি বাংলাদেশি মূল্য ৮৫০ টাকা। গত বছরের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান প্রতিবেশী দেশে প্রবেশ করে।

বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে মোট নয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। বেনাপোল কাস্টমস থেকে মাছ ছাড়িয়ে রপ্তানির দায়িত্বে নিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট মিলা এন্টারপ্রাইজ।

প্রথম দিনে খুলনার জাহানাবাদ সি-ফুডস লিমিটেড এক লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ১২ মেট্রিকটন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছে। সন্ধ্যা ছয়টার দিকে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে বলে জানান কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্লা। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে বাকি ইলিশ ভারতে পাঠানো হবে।

মাছ রপ্তানিকারক খুলনার জাহানাবাদ সি-ফুডস লিমিটেডের প্রতিনিধি নিলা ইন্টারন্যাশনালের মালিক মিহির মূখার্জি জানান, প্রথম চালানে দুটি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশে ইলিশ সংকটে দীর্ঘ সাত বছর ধরে বিদেশে রপ্তানি বন্ধ ছিল। তবে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বাড়াতে গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছিল। এবার যাচ্ছে প্রায় তিনগুণ বেশি। এতে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সুসম্পর্ক আরও বাড়বে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা