খুশির বারতা এনেছে বরিশালের পানবরজ
বাণিজ্য

খুশির বারতা এনেছে বরিশালের পানবরজ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল:
গত মার্চ থেকে করোনা ভাইরাসের সংক্রমণে অনেকেই ছিলেন কর্মহীন। তার ওপরে হানা দিয়েছিল সুপার সাইক্লোন আম্পান। এতো দুঃসংবাদের ভিড়েও ক্ষতি পুষীয়ে লাভের মুখ দেখছেন বরিশালের পানচাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এক সময় শুধু বারুই সম্প্রদায়ের মানুষেরা পান চাষ ও ব্যবসায় জড়িত থাকলেও এখন অনেক সাধারণ চাষিও পান চাষে ঝুঁকছেন। ফলে সামাজিক কৃষির পর ধারাবাহিকভাবে পানচাষে সফলতার মুখ দেখছেন কৃষকেরা।

হিসেব বলছে, জেলার ১০ উপজেলার কয়েক শতাধিক পানের বরজে ২০১৯-২০ অর্থবছরে ২০ হাজার ৩৬ মেট্রিকটন পান উৎপাদিত হয়েছে। যার মধ্যে রয়েছে বরিশাল সদর উপজেলায় ৩২৮ মেট্রিকটন, বাবুগঞ্জ উপজেলায় ৭৮৭ মেট্রিকটন, উজিরপুর উপজেলায় দুই হাজার ৫২০ মেট্রিকটন, বাকেরগঞ্জ উপজেলায় তিন হাজার ৫৫০ মেট্রিকটন, গৌরনদী উপজেলায় ছয় হাজার ৪৫৮ মেট্রিকটন, আগৈলঝাড়া উপজেলায় এক হাজার ৯৫৩ মেট্রিকটন, মুলাদি উপজেলায় এক হাজার ২০০ মেট্রিকটন, হিজলা উপজেলায় এক হাজার ৯৬ মেট্রিকটন, মেহেন্দিগঞ্জ উপজেলায় এক হাজার ৪৪০ মেট্রিকটন এবং বানারীপাড়া উপজেলায় ৭০৪ মেট্রিকটন।

চলমান ২০২০-২০২১ অর্থবছরে গত বছরের প্রায় দেড়গুণ বেশি উৎপাদন হবে বলেও আশা অধিদপ্তরের।

জেলা কৃষি কর্মকর্তা তাওফিকুল আলম জানান, করোনাকালেও ভালো দাম পাওয়ায় পানের বরজে পান চাষে উদ্বুদ্ধ হয়েছেন অধিকাংশ চাষি। পান চাষে ক্ষতি কম। পান পাতায় রোগ বালাই, পােকা-মাকড়ের আক্রমণ ও পচন থেকে রক্ষায় কৃষি বিভাগের পরামর্শ সহজলভ্য করে দিয়েছে সরকার।

জেলার ১০ উপজেলার দুই হাজার ৯২৫ হেক্টর জমিতে পানের চাষ হয়। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ৪৫ হেক্টর, বাবুগঞ্জ উপজেলায় ১২৫ হেক্টর, উজিরপুর উপজেলায় ৩১৫ হেক্টর, বাকেরগঞ্জ উপজেলায় ৫০০ হেক্টর, গৌরনদী উপজেলায় এক হাজার ৫০ হেক্টর, আগৈলঝাড়ায় উপজেলায় ২৭৫ হেক্টর, মুলাদি উপজেলায় ১৫০ হেক্টর, হিজলাউপজেলায় ১৬০ হেক্টর, মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০০ হেক্টর এবং বানারীপাড়া উপজেলায় ১০৫ হেক্টর জমিতে চাষ হয়।

এ সকল জমিতে হেক্টরপ্রতি ফলন হয় ৬ দশমিক ৮৫ শতাংশ। যার মধ্যে বরিশাল সদর উপজেলায় ৭ দশমিক ২৯ শতাংশ, বাবুগঞ্জ উপজেলায় ৬ দশমিক ৩০ শতাংশ, উজিরপুর উপজেলায় ৮ শতাংশ, বাকেরগঞ্জ উপজেলায় ৭ দশমিক ১০ শতাংশ, গৌরনদী উপজেলায় ৬ দশমিক ১৫ শতাংশ, আগৈলঝাড়ায় উপজেলায় ৭ দশমিক ১০ শতাংশ, মুলাদি উপজেলায় ৮ শতাংশ, হিজলা উপজেলায় ৬ দশমিক ৮৫ শতাংশ, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৭ দশমিক ১৫ শতাংশ এবং বানারীপাড়া উপজেলায় ৬ দশমিক ৭০ শতাংশ হেক্টরপ্রতি ফলন হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা