ছবি: সংগৃহীত
বাণিজ্য
সেলিব্রেট লাভ গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন 

বিজয়ীরা পাচ্ছেন সঙ্গীসহ বিনামূল্যে ডিনারের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: ‘সেলিব্রেট লাভ গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন’র বিজয়ীদের নাম ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ।

আরও পড়ুন: ৩ দফায় শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

২৩ হাজারেরও বেশি অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৫০ জনকে এই ক্যাম্পেইনের জন্য বিজয়ী হিসেবে বেছে নেয়া হয়েছে। নির্বাচিত ৫০ জন পাচ্ছেন একজন সঙ্গীসহ পাঁচ তারকা হোটেল ‘আমারি ঢাকা’য় বিনামূল্যে ডিনারের সুযোগ।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘সেলিব্রেট লাভ গিভঅ্যাওয়ে ক্যাম্পেইনে’ গ্রাহকদের সর্বনিম্ন ৪৯৯ টাকার ১০টি অর্ডার করতে হয়েছে। এরপর তারা ‘সেলিব্রেট লাভ’ ব্যাজ অর্জন করেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ২৩ হাজারেরও বেশি গ্রাহকদের মধ্যে ৫০ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হন।

আরও পড়ুন: সব জিআই পণ্যের তালিকা দিতে নির্দেশ

বিজয়ী ৫০ জন গ্রাহকের কাছে ফুডপ্যান্ডার অন-ডিমান্ড ডেলিভারি সেবা প্যান্ডাগো ব্যবহার করে ডিনার কুপনগুলো পৌঁছে দেয়া হয়েছে। এ ক্যাম্পেইনে বিজয়ী গ্রাহকদের জন্য আমারি হোটেল’র বিশেষজ্ঞ শেফরা খাবার প্রস্তুত করবেন। চমৎকার খাবার ও পানীয়’র পরিবেশনে বিজয়ীরা এক অনন্য অভিজ্ঞতা পাবেন।

ফুডপান্ডা বাংলাদেশের হেড অব মার্কেটিং নিয়ামুল মুকিত আহমেদ বলেন, বিজয়ীদের অভিনন্দন! ভালো খাবার প্রতিটি অনুষ্ঠানে অনন্য মাত্রা যোগ করে। কেননা এ বিশেষ দিনে পছন্দের মানুষের সাথে মনে রাখার মত কিছু সময় কাটানো যায়।

আমরা আমাদের গ্রাহকদের জন্য বিশেষ স্মৃতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের কমিউনিটির জন্য আরও দুর্দান্ত মুহূর্ত তৈরি করতে চাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা