ছবি: সংগৃহীত
বাণিজ্য

বেইলি রোডে ৪ দিনব্যাপী পার্বত্য মেলা 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডে ৪ দিনের পার্বত্য মেলা চলছে। এ মেলার উদ্দেশ্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন-কৃষ্টি ও সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ইতিহাস-ঐতিহ্য সমতলের মানুষের মধ্যে তুলে ধরা।

আরও পড়ুন: দেশজুড়ে উদ্‌যাপিত হলো সরস্বতী পূজা

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে মেলার উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রীর পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন -দীপংকর তালুকদার, বীর বাহাদুর উ শৈ সিং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা; বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ৩ জেলা পরিষদ চেয়ারম্যান যথাক্রমে ক্য শৈ হ্লা, অংসুই প্রু চৌধুরী, মংসুই প্রু চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান।

আরও পড়ুন: বিজিপিসহ ৩৩০ জনকে হস্তান্তর প্রক্রিয়া শুরু

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ঐ অঞ্চলের সংস্থাগুলোর সমন্বয়ে আয়োজিত মেলায় ৩ টি জেলায় উৎপাদিত কৃষিপণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী তাঁত জাতীয় পণ্য, বিভিন্ন মৌসুমি ফল ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে হরেক রকমের স্টল বসেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা