ছবি: সংগৃহীত
বাণিজ্য

বাংলাদেশ এখন ঊর্ধ্বমুখীর দিকে

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলাদেশে সংকট আছে। কিন্তু আমরা ওভারকাম করছি, ধীরে ধীরে আমরা উন্নতি করছি। একই সাথে বাংলাদেশ এখন ঊর্ধ্বমুখীর দিকে। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, সেই ট্র্যাকেই ফিরে এসেছি।

আরও পড়ুন: শত্রুতা চায় না বাংলাদেশ

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ দফতরে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধি, ফ্রান্স সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হেমলিয়ারসের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন হতবিলের (আইএফডি) প্রজেক্ট কার্যক্রম চালু আছে, সেখানে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে।

আরও পড়ুন: আনসারদের স্মার্ট করতে কাজ চলছে

নির্দিষ্ট কোনো বিষয়ে ফোকাসের কথা বলা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, সে রকম কিছু নেই। তবে তারা ধীরে ধীরে উন্নয়ন করে। প্রতি বছরই আমাদের সাথে আলোচনা হয়। চলতি বছর ইনোভেশন (উদ্ভাবনী) বিষয়ে বাংলাদেশসহ অন্য সবার সাথে আলোচনা হয়েছে।

আইএফডি আরও কো-অপারেশন চায়, সেদিক থেকে আমাদের প্রত্যাশাটা কী?- এমন প্রশ্নে আবুল হাসান মাহমুদ আলী বলেন, সবাই তাদের আইডিয়ার কথা বলে, আপনারা চিন্তা করেন কী করা যায়। বাংলাদেশে এখন অনেক ধরনের সমস্যা আছে। এর মধ্যে একটা মার্কেটিং সমস্যা।

আরও পড়ুন: আনসারদের কার্যক্রম বেগবান করতে হবে

কৃষকের কাছ থেকে পণ্য ঢাকায় আসতে আসতে এটা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়। এটা একটা বড় সমস্যা। আমরা চিন্তা-ভাবনা করছি, কীভাবে এটা পরিবর্তন করা যায়। আইএফডি এখানে সবসময় আমাদেন সাহায্য করে।

তিনি আরও বলেন, শুধু তারা নয়, আমাদের অনেক পার্টনার আছে। যেমন- জাপান, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক। এছাড়া আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে, তারা বিভিন্ন আইডিয়া নিয়ে আসে। তারপর মিলেমিশে আমরা একটা রাস্তা বের করে যেতে শুরু করি।

অর্থমন্ত্রী বলেন, আমরা কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল না। কিন্তু আমরা সবার সাথে পরামর্শ করে কাজ করি, আইডিয়া গ্রহণ করি, বড় করি। আর্থিকভাবে বিভিন্ন পার্টনার সহায়তা করে।

আরও পড়ুন: কাল থেকে হতে পারে বৃষ্টি

এডিবি ও ফ্রান্সের প্রতিনিধিদের সাথে বৈঠকে কী কী আলোচনা হয়েছে? এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ তো এখন ভালো করছে। তবে আমরা সমস্যা থেকে একেবারে বের হয়ে গেছি, তা নয়। কিন্তু জিনিসটা তো চলছে।

এডিবি নতুন কোনো কমিটমেন্ট করেছে কি না? এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, নিশ্চয়ই করেছে। তারা তো বাংলাদেশকে সাহায্য করছে। এটা চলমান, চলতে থাকবে।

একটা কথা অনেকেই বলে, বাংলাদেশ কী দেউলিয়া হয়ে গেলো। না বাংলাদেশ কোথায় দেউলিয়া। এত বড় একটা দেশ দেউলিয়া হতে পারে না। আমাদের রিজার্ভ উন্নতি করছে।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

দেশের সংকট কেটে যাচ্ছে কিনা- এমন প্রশ্নে আবুল হাসান মাহমুদ আলী বলেন, হ্যাঁ, সংকট অন গোয়িং। সংকট আছে। কিন্তু আমরা ওভারকাম করছি।

ধীরে ধীরে আমরা উন্নতি করছি। একদিনে যদি ধারণা করে থাকেন, নতুন মন্ত্রিসভা হলো কালকে সব ঠিক হয়ে যাবে। এ রকম হবে না। কিন্তু অন দি ওয়ে, ধীরে ধীরে করতে হবে।

আমরা ট্রেকে ফিরলাম কি না- এম বিষয়ে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ আমরা ট্রেকে ফিরলাম। অবশ্যই, আমি এটা আগেও বলেছি। বাংলাদেশ এখন ঊর্ধ্বমুখী, সম্ভাবনার বাংলাদেশ, সেই ট্রেকেই ফিরে এসেছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা