ছবি: সংগৃহীত
বাণিজ্য

বাণিজ্য প্রতিমন্ত্রীকে এইউএএবি’র সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইল-৬ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, এমপি।

আরও পড়ুন: হাত বদলেই সবজির দাম বাড়ে কয়েকগুণ

নিজেদের সাবেক শিক্ষার্থীর অসামান্য এ অর্জনকে উদযাপন করতে রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন ঢাকায় গত ৩১ জানুয়ারি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইউএএবি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর।

এ সময় উপস্থিত ছিলেন- এইউএএবি’র প্রেসিডেন্ট সাঈদ হাসান, ভাইস প্রেসিডেন্ট আরিয়া ইসলাম আরি, জেনারেল সেক্রেটারি জারা জাবীন মাহবুব ও ট্রেজারার মুনাজ্জির শেহমাত করিমসহ অন্যান্য সদস্য ও আয়োজকরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ

অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমি সত্যি সম্মানিত বোধ করছি। নতুন এই দায়িত্ব গ্রহণের পর থেকে সময় এতো দ্রুত কেটে যাচ্ছে যে আজকেই আমি প্রথমবারের মতো হাসার সময় পেলাম, ভালো কিছু মুহূর্ত কাটালাম।

আমার কাছে এবিএসি (অ্যাজাম্পশন ইউনিভার্সিটি) মানে বিশেষ কিছু! পুরো অ্যাকাডেমিক সময়ে আমাদের সততা ও ন্যায়ের কথা শিখিয়েছে এবিএসি।

সততা আমাদের কোথায় নিয়ে যেতে পারে আজ আমরা তা দেখতে পাচ্ছি। আমার শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধুবান্ধব ও পরিবার থেকে পাওয়া শিক্ষার কারণেই আজ আমি এ জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছি।

এইউএএবি’র নির্বাহী কমিটির প্রেসিডেন্ট সাঈদ হাসান বলেন, বিশেষ এ আয়োজনে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ। স্কুল থেকে শুরু করে এবিএসি-তে স্নাতকসহ গত ৪৬ বছর ধরে আমি আমার বন্ধু টিটুকে চিনি।

আরও পড়ুন: হজ নিবন্ধনের সময় বাড়ল

মানুষ হিসেবে তিনি অত্যন্ত নম্র ও বিনয়ী। আজ আমরা তাকে নিয়ে গর্ববোধ করছি। আমরা আশাবাদী তিনি তার জ্ঞান ও দক্ষতা দিয়ে আমাদের দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন। আমরা তার সার্বিক সফলতা কামনা করি।

বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বলেন, এ অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিমন্ত্রী টিটুকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি সকল চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করতে পারবেন বলে আত্মবিশ্বাসী আমরা। আমি থাইল্যান্ড-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমৃদ্ধ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।

নবনিযুক্ত প্রতিমন্ত্রী এ দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী আমরা। এ সহযোগিতায় পাশে থাকবে রয়্যাল থাই অ্যাম্বাসি।

আরও পড়ুন: বিশ্ব জলাভূমি দিবস

আহসানুল ইসলাম টিটু অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে ‘ম্যাগনা কাম লডে’ সহ স্নাতক সম্পন্ন করেন। তিনি সেখান থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের পিটসবুর্গ স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।

পেশাগত জীবনে মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি আর্থিক খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

এছাড়া তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে তাকে দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখার দায়িত্ব দেওয়া হলো।

আরও পড়ুন: ৫০ বছর সময়টা আপেক্ষিক অর্থে বলেছি

প্রসঙ্গত, অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অব থাইল্যান্ডের গ্র্যাজুয়েট ও শিক্ষার্থীদের ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার মধ্য দিয়ে যুক্ত করে অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইউএএবি)।

ব্যবসা-বাণিজ্য, হসপিটালিটি, পর্যটন ও স্বাস্থ্যসেবায় ক্যারিয়ার কাউন্সিলিং ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গতিশীল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এইউএএবি।

এ অ্যাসোসিয়েশন শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, হসপিটালিটি, পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বারোপের মধ্য দিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশে থাই দূতাবাসের সাথে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা