ছবি: সংগৃহীত
বাণিজ্য

শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি: ২০২২-২৩ কর বর্ষে আবারও দেশের সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে বিএটি বাংলাদেশ। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এই কর বর্ষে রাষ্ট্রীয় কোষাগারে মোট ১৩৫২ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স হিসেবে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: এআই প্রযুক্তি সম্বলিত স্মার্টফোনের অগ্রিম বুকিং

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে বৃহৎ করদাতা ইউনিট (LTU) প্রাতিষ্ঠানিক করদাতাদের “বিশেষ সম্মাননা ও সম্মাননাপত্র প্রদান” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট (LTU) এর কর কমিশনার মো. ইকবাল বাহার।

আরও পড়ুন: আবারও বাড়লো মাংসের দাম

উল্লিখিত কর বর্ষে প্রতিষ্ঠানটি মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, কর্পোরেট ট্যাক্স, আমদানি শুল্ক এবং অন্যান্য কর হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে সবচেয়ে বেশি প্রায় ৩১৫০৭ কোটি টাকা জমা দিয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি মো. আজিজুর রহমান এফসিএস, এরিয়া হেড অব কর্পোরেট ফাইন্যান্স নাশভা বিনত হামিদ এবং সহকারী ব্যবস্থাপক, ফিস্কাল অ্যাফেয়ার্স বায়জিদ হক জোয়ারদার।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল ২ যুবকের

সেরা করদাতা হিসেবে সম্মাননা প্রাপ্তির পর বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি মো. আজিজুর রহমান এফসিএস বলেন, বিএটি বাংলাদেশ সম্পূর্ণভাবে দেশের আইন ও বিধি মেনে চলে, শতভাগ স্বচ্ছতা বজায় রাখে এবং সময়মতো কর প্রদান করে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে একটি সম্ভাবনাময় আগামীর লক্ষ্য অর্জনে আগামী বছরগুলোতেও দেশের অগ্রগতির উল্লেখযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখবো বলে আমরা দৃঢ় বিশ্বাসী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা