ছবি: সংগৃহীত
বাণিজ্য

ঘূর্ণিঝড়ে অর্ধশত কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত

নিনা আফরিন, পটুয়াখালী: ঘূর্ণিঝড় মিধিলি এবার উপকূলের কৃষকদের সোনালী ধানের স্বপ্ন ধুলোয় লুটিয়ে দিয়েছে।

টানা দুই দিনের বর্ষণ ও ঝোড়ো বাতাসে আমনের ক্ষেত শতকরা ২৫ ভাগ ক্ষতি হয়েছে বলে কৃষকরা দাবি করছেন। এছাড়া খেসারি ডাল, মরিচ, সরিষাসহ ব্যাপক ক্ষতি হয়েছে রবি শষ্যের।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে গ্রামীণ পিঠাপুলির উৎসব

সরেজমিনে সদর উপজেলার আউলিয়াপুর, ইটবাড়িয়া, লোহালিয়া এলাকায় গিয়ে দেখা যায়, আমনের কাঁচাপাকা ক্ষেত মাটিতে লুটিয়ে রয়েছে। কোনো কোনো ধান ক্ষেতে হাটু সমান পানি। ফসল বাঁচাতে কৃষকরা ক্ষেতের পানি নামাতে কাজ করে যাচ্ছেন।

সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিম আউলিয়াপুর গ্রামের মাওলানা সিদ্দিকুর রহমান (৫২) জানান, তাদের এলাকায় আমন ধানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

কোনো কোনো কৃষককের ধান আধাপাকা হয়েছে, আবার কোনোটা কেবল বের হয়েছে। এ ধানগুলো বর্ষা এবং বাতাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: শহর পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের অভিযান

লোহালিয়া ইউনিয়নের ঞরিদুল হাসান (৪৯) জানান, তার ক্ষেতের মৌলতাসহ অন্যান্য ধানক্ষেত হাটু সমান পানির নিচে রয়েছে। যে পরিমান বাতাস হয়েছে, তাতে ধানে চীটা হবে অর্ধেক। এ বছর অর্ধেক উৎপাদন কৃষক ঘরে তুলতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

জেলা কৃষি অফিস জানায়, এ বছর আমনের মৌসুমে পটুয়াখালীতে প্রায় এক লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে আমন আবদ করা হয়। এর মধ্যে প্রায় ২২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া শাকসবজি ৭৪০ হেক্টর, খেসারি ২০০০ হেক্টর, মরিচ ৪ হেক্টর, সরিষা ৮ হেক্টর এবং ৫০ হেক্টর জমির তরমুজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে আগুন, গ্রেফতার ৩

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ফসলের।

পটুয়াখালীতে বর্তমানে ক্ষেতে যে আমন রয়েছে, তার শতকরা ৫ ভাগ পেকে গিয়েছিল। এই ৫ ভাগ ফসলের একটি দানাও ঘরে তুলতে পারেনি কৃষক।

এছাড়া আধাপাঁকা ও কাঁচা মিলিয়ে শতকরা প্রায় ১৫ ভাগ ফসল নষ্ট হয়েছে। টাকার অংকে এ ক্ষতি পরিমাণ প্রায় ৪৭ কোটি ৭৫ লাখ টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা