সংগৃহীত ছবি
বাণিজ্য

ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড চালু করল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর স্মার্ট অন স্ট্রিট পার্কিং সেবার ফি প্রদানের জন্য ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড নামে প্রিপেইড কার্ড চালু করেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি রাখা নিয়ন্ত্রণ ও পার্কিং সমস্যা সমাধানে অ্যাপভিত্তিক পার্কিং সেবা দিতে ”স্মার্ট অন স্ট্রিট পার্কিং”এর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর গুলশানে ডিএনসিসি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে স্মার্ট অন স্ট্রিট পার্কিং সেবার উদ্বোধন করেন। ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলাসহ ইসলামী ব্যাংকের ও অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন : জনগণের ভোটেই নির্বাচিত হয়েছি

অন স্ট্রিট পার্কিং সার্ভিস সেবার ফি পরিশোধ করতে হবে অ্যাপের মাধ্যমে অথবা ব্যাংক কার্ড দিয়ে। এর অংশ হিসেবে ইসলামী ব্যাংক চালু করেছে ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড। কোন ব্যক্তি ইসলামী ব্যাংকের হিসাবধারী না হলেও ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড সংগ্রহ ও ব্যবহার করতে পারবেন।

এই কার্ডটি একটি বিশেষায়িত কার্ড যা শুধুমাত্র ডিএনসিসির ওয়ার্ডেনের কাছে থাকা পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনে পার্কিং ফি পরিশোধ কাজে ব্যবহার যোগ্য। ডিএনসিসির ওয়ার্ডেনের কাছ থেকে অথবা ইসলামী ব্যাংকের গুলশান, গুলশান সর্কেল-১ ও বনানী শাখা থেকে ২০০ টাকা ইস্যু ফি দিয়ে ৫ বছর মেয়াদী গ্রাহক এই কার্ডটিঁ ইনস্ট্যান্ট সংগ্রহ করতে পারবেন। ডিএনসিসির ওয়ার্ডেনের কাছ থেকে এই কার্ডটি সংগ্রহ করলে গ্রাহককে সংশ্লিষ্ট শাখায় গিয়ে একটিভ করে নিতে হবে। আর শাখা থেকে কার্ডটি সংগ্রহ করলে গ্রাহক এটিএম বুথ কিংবা পিওএস এ একটিভ করে নিতে পারবেন। সর্বনিম্ন একশ টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ইসলামী ব্যাংকের যে কোন শাখা কিংবা সিআরএম/সেলফিন এর মাধ্যমে এই কার্ডে টাকা লোড করা যাবে।

তাছাড়া ইসলামী ব্যাংকের পরিসেবা সেলফিনে এ্যাড বাটন ব্যবহার করে ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ডটি সংয্ক্তু এবং এর মাধ্যমে গ্রাহক সহজে টাকা লোড ও ব্যালেন্স অনুসন্ধান করতে পারবে। এই কার্ডের কোন নবায়ন ও বাতিলের ফি নেই। রিপ্লেসমেন্ট ফি ২০০ টাকা ও পিন রিসেট ফি ৫০ টাকা। এই কার্ডটিঁ সেলফিনে একবার সফল ট্রান্সফারের পরবর্তীতে কার্ডটি ফেবারিট অপশনে রাখা যাবে যা পরবর্তীতে সেলফিন থেকে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে অধিকতর সহজ হবে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা