ছবি: সংগৃহীত
বাণিজ্য

বিশ্ব বাজারে তামার দাম কমলো 

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও তামার দাম কমেছে। এর আগেও কয়েক দফায় কমেছে ব্যবহারিক ধাতুটির মূল্য। মূলত চাহিদা কমায় এর বাজার দর নিম্নমুখী হচ্ছে।

আরও পড়ুন: গাজায় সাংবাদিকের স্ত্রী-সন্তান নিহত

বুধবার (২৫ অক্টোবর) ব্যবহারিক ধাতুটির দরপতন ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে জানানো হয়।

এ প্রতিবেদনে বলা হয়, মার্কিন মুদ্রা শক্তিশালী হয়েছে। পাশাপাশি ইউরো অঞ্চলের অর্থনীতি স্থবির হওয়ার আরও লক্ষণ দেখা দিয়েছে। এতে তামার বাজার দুর্বল হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ইতিমধ্যে অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করেছে বিশ্বের শীর্ষ ধাতু ভোক্তা চীন। তাতেও ঠেকানো যাচ্ছে না ব্যবহারিক ধাতুটির মূল্য হ্রাস।

আলোচ্য কার্যদিবসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বেঞ্চমার্ক তামার দাম ০.৪ শতাংশ কমেছে। এ সময় প্রতি টনের মূল্য ৮০১৯ ডলারে স্থির হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ও নির্মাণ খাতে ব্যাপক ব্যবহৃত এ ব্যবহারিক ধাতুটির দর গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। তখন টন প্রতি দাম নিষ্পত্তি হয়েছিল ৮১০৪ ডলারে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

বিশ্ব বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষক এওয়া মান্থে জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) ঘোষিত চীনের অর্থনৈতিক প্রণোদনায় ধাতুর চাহিদা বৃদ্ধির সম্ভাবনা জেগেছে। যদিও দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি মন্থর রয়েছে।

এছাড়া দীর্ঘ মেয়াদি সুদের হার বৃদ্ধির আশঙ্কা আর্থিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। সেই সাথে বৈশ্বিক উৎপাদন হ্রাস পাওয়ায় ব্যবহারিক ধাতুগুলোর জন্য ঝুঁকি তৈরি হয়েছে।

আরও পড়ুন: একদিনেই ৭০০ ফিলিস্তিনিকে হত্যা

তিনি আরও বলেন, সুদের হার বাড়লে শিল্প ধাতুর ভোক্তা কমে যায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) দীর্ঘ সময় ধরে সুদের হার বাড়ালে ডলারের মান আরও বাড়বে। ফলে বিনিয়োগ কমবে এবং ব্যবহারিক ধাতুর দাম নিম্নমুখী হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা