ছবি-সংগৃহীত
বাণিজ্য

পাইকারিতে দাম কমেছে ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকার ডিমের দাম নিয়ন্ত্রণের জন্য ১৮ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমতি দেয়। প্রথমে ৪ কোটি ডিম আমদানির অনুমতি পেলেও। পরে তা বেড়ে ১০কোটিতে করা হয়। গত ৯ দিনে দু’ দফায় পাইকারিতে কিছুটা কমছে ফার্মের মুরগির ডিমের দাম।

আরও পড়ুন: অর্থনীতি জোরদারে বাংলাদেশ-মেক্সিকোর অঙ্গীকার

১ম দফায় গত সপ্তাহে রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে প্রতি ১০০টি ডিমের দাম ১৫-২০ টাকা পর্যন্ত কমে। শেষ দফায় গত ২ দিনে কমেছে আরও ২০ টাকা। ৯ দিনের ব্যবধানে পাইকারি বাজারে ডিমের দাম কমেছে একশোতে ৪০ টাকা পর্যন্ত।

তবে খুচরা বাজারে দাম কমেনি। এখনো অনেক পাড়া-মহল্লার দোকানে ১৫০ বা তার আশপাশে ১ ডজন ডিম বিক্রি হচ্ছে। আর হালি বিক্রি হচ্ছে ৫০ টাকা দামে। কোথাও কোথাও আবার ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ জন্য ভোক্তাদের বাড়তি দামেই ডিম খেতে হচ্ছে।

আরও পড়ুন: সবজিতে আগুন, ব্রয়লার ছাড়াল ২০০

সরকার ১৪ সেপ্টেম্বর প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়। খুচরায় প্রতি হালি ডিমের দাম ৪৮ টাকা হওয়ার কথা। সেখানে অনেক দোকানে বিক্রি হচ্ছে ২ টাকা বেশি দামে। যদিও কোনো বাজারের দোকানে এখন ৪৮ টাকায় ডিম মিলছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সেগুনবাগিচা ও শান্তিনগর বাজার ঘুরে খুচরা ব্যবসায়ীদের সাথে কথা হয়। তারা বলেন, পাইকারিতে ১০০ পিস বাদামি রঙের ডিম কিনেছেন ১১৩০ - ১১৪০ টাকায়, গতকাল যা ছিল ১১৫০- ১৬০ টাকা। তাতে প্রতিটি ডিমের দাম পড়ছে ১১ টাকা ৩০ পয়সা থেকে ৪০ পয়সা পর্যন্ত।

আরও পড়ুন: দাম না পেয়ে পুঁজি হারানোর শঙ্কায় পাটচাষিরা

এলাকার বাজারের অনেক দোকানীরা এসব ডিম বিক্রি করছেন প্রতি ডজন ১৪৫ টাকা দামে। অর্থাৎ ১২ টাকা ৮ পয়সায়। হালি নিলে নেওয়া হচ্ছে ৫০ টাকা দামে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা