সংগৃহীত
বাণিজ্য

সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করুন 

নিজস্ব প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, বর্তমানে বাজার মনিটরিং করা হচ্ছে। দ্রুতই আমরা মাঠে অপারেশনে যাব। আমাদের চাল মজুত আছে তারপরও দেখা যাচ্ছে প্রতিদিন বাজারে দাম বাড়ছে। আমরা ধাক্কা খেয়েছি বলেই সেখান থেকে শিখেছি।

আরও পড়ুন: ডাব ব্যবসায়ীদের লাগবে ট্রেড লাইসেন্স

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজুতদারির বিরুদ্ধে হুঁশিয়ারি প্রদান করে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, মামলার ভয় আমরা দেখাচ্ছি না। বড় বড় গ্রুপের বিরুদ্ধে আমরা কিন্তু মামলা করেছি। যারা ধান-চালের ব্যবসা করেন তারাও সেবা করছেন। কিন্তু মানুষের পেটের খাবার অবৈধ মজুত রেখে অন্যের পেটে কষ্ট দেওয়া ভালো কাজ নয়। আপনাদের সবাইকে তাই সহনীয় পর্যায়ে থাকতে হবে।

আরও পড়ুন: ইলিশের দামে স্বস্তি

খাদ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ৫০ লাখ মানুষকে খাদ্যবান্ধব চাল দিচ্ছে। প্রায় ১ কোটি মানুষকে টিসিবির সেবা দিচ্ছি। সেখানে ৩০ টাকায় চাল ও ২৬ টাকায় আটা দেওয়া হচ্ছে। বাজার স্থিতিশীল রাখার জন্য এটা আমরা করছি।

আমরা ধান ও চাল সংগ্রহ করছি যেন কৃষকের ধানের দাম পড়ে না যায়। ধানের আবাদ থেকে তারা যেন সরে না আসে। তাই সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করুন। সচেতনতার জন্য আমরাও কিছু প্রোগ্রাম করবো।

আরও পড়ুন: আতপ চালে শুল্ক আরোপ করল ভারত

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার।

আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস.এম. কায়ছার আলী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ্ খান প্রমুখ।সবশেষে, খাদ্যমন্ত্রী নবনির্মিত

ভবনের উদ্বোধন করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা