ছবি: সংগৃহীত
বাণিজ্য

আরও বিদ্যুৎ রফতানি করতে চায় আদানি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে আরও ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির জন্য সরকারকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ভারতের জায়ান্ট আদানি গ্রুপ।

আরও পড়ুন: শস্যচুক্তি থেকে সরে গেছে রাশিয়া

বিদ্যুৎ বিভাগের একটি সূত্র থেকে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ইউএনবি (ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ)।

সম্প্রতি বিদ্যুৎ বিভাগের একটি উচ্চপদস্থ সূত্র ইউএনবিকে বলেন, এই বিদ্যুতের পুরোটি নবায়নযোগ্য উৎস থেকে আসবে। এর মধ্যে সৌরশক্তি ১০০০ মেগাওয়াট এবং জলবিদ্যুৎ থেকে বাকি ৬০০ মেগাওয়াট।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

বর্তমানে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে একচেটিয়াভাবে বাংলাদেশের জন্য নির্মিত গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) অধীনে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করছে ভারতের আদানি গ্রুপ।

সম্প্রতি আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি ঢাকা সফর করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘনায় নিহত ২

নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করে সূত্রটি ইউএনবিকে জানান, মিডিয়ার সাথে তাদের কথা বলার অনুমতি নেই।

সূত্র জানান, প্রস্তাবিত জলবিদ্যুতের ৬০০ মেগাওয়াট আসবে নেপাল থেকে, যেখানে আদানি গ্রুপ একটি প্ল্যান্ট স্থাপন করবে। অন্যদিকে প্রস্তাবিত ১০০০ মেগাওয়াট সৌরশক্তি ভারত থেকে আসবে, যেখানে আদানি গ্রুপ এখন নবায়ণযোগ্য বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করছে।

আরও পড়ুন: গ্রিসে বিমান বিধ্বস্ত, নিহত ২

উচ্চ পর্যায়ের আরেকটি সূত্র ইউএনবিকে জানিয়েছে, শুনেছি, আদানি গ্রুপকে তার প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তাদের প্রস্তাবে সাড়া দেওয়ার উদ্যোগটি সরকারের ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য বিদ্যুৎ ৪০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার অংশ। ঐ সময় দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য উৎস থেকে ৯৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াধীন। সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো থেকে নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ আমদানি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ২ যুবকের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, নবায়নযোগ্য উৎস থেকে এখন ১১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হলেও জাতীয় গ্রিডে আসছে মাত্র ৮২৫.২৩ মেগাওয়াট। নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩০ টি প্রকল্পের মাধ্যমে আরও ১২৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ চলছে এবং ৮৬৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

গত সপ্তাহে বিদায়ী ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসন সচিবালয়ে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

ডেনমার্কের ২ টি নবায়নযোগ্য জ্বালানি সংস্থার যৌথ উদ্যোগে বঙ্গোপসাগরের উপকূলে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৫০০ মেগাওয়াট প্রাথমিক ক্ষমতাসহ একটি বাণিজ্যিক, ইউটিলিটি-স্কেল অফশোর উইন্ড (উপকূলীয় বায়ু বিদ্যুৎ) প্রকল্প স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের কাছে একটি বিনিয়োগ প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

এ প্রস্তাবটি বিশ্বের শীর্ষ স্থানীয় ডেডিকেটেড গ্রিন ফিল্ড নবায়ণযোগ্য জ্বালানি বিনিয়োগকারী ও নির্মাতা কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার পার্টনারস (সিআইপি) এবং কোপেনহেগেন অফশোর পার্টনারস (সিওপি) থেকে এসেছে। সূত্র: ইউএনবি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা