শাকসবজির দাম চড়া, কষ্টে নিম্ন আয়ের মানুষ
বাণিজ্য

শাকসবজির দাম চড়া, কষ্টে নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার সবজির বাজারে বন্যার প্রভাব ছিল আগ থেকেই। এরমধ্যে সাম্প্রতিক টানা বৃষ্টিতে সব ধরনের সবজির দাম বেড়েছে আবারো।

এ সপ্তাহে কেজি প্রতি আরো ১০ থেকে ২০ টাকা এবং কোনো কোনো সবজির দাম বেড়েছে তারও বেশি।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে কাঁচা মরিচের দাম নতুন করে আরো চড়েছে। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। সবজির দাম কয়েক সপ্তাহ ধরেই নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। নতুন করে দাম বাড়ায় চাপে পড়েছে মধ্যম আয়ের মানুষও। করোনা দুর্যোগে মানুষের আয় কমেছে। ফলে বাজার করতে এখন সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছে।

বাজার ঘুরে জানা যায়, অন্য বছরগুলোতে এ সময় বাজারে সবজির দাম সাধারণত কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে থাকে। কিন্তু এবার তা দ্বিগুণ। রবি মৌসুমের সবজি না আসা পর্যন্ত এমন দাম থাকতে পারে বলে মনে করছেন বিক্রেতারা। কারওয়ান বাজার, শ্যামবাজার ও মিরপুর বেড়িবাঁধ বাজারের আড়তদাররা বলছেন, করোনার কারণে কয়েক মাস আড়তে সবজি কম এসেছে। এরপর বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সবজিক্ষেত। বন্যা পরিস্থিতির অবনতি থাকায় সংকট চলছে। আড়তে তাই সব সবজির দাম বেশি।

মালিবাগ, মুগদা, সেগুনবাগিচাসহ খুচরা বাজারে করলা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড করলা ৭০ টাকা, বাজার ও মান ভেদে প্রতি কেজি বরবটি ৭০ থেকে ৯০ টাকা, চিচিংগা ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, পটোল ও ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে। মান ভেদে টমেটোর কেজি ১১০ থেকে ১৩০ টাকা, গাঁজর ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

এসব সবজি মান ও বাজার ভেদে গত সপ্তাহে ২০ টাকা পর্যন্ত কমে পাওয়া গিয়েছিল। কিছুটা কমে পাওয়া যাচ্ছে কচুর মুখি ও পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজি। লাউয়ের পিস ৬০ থেকে ৭০ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা পিস।

কাঁচা মরিচের দাম বেড়ে গত তিন সপ্তাহ ২০০ টাকার মধ্যে ছিল। কিন্তু আজ শনিবার পর্যন্ত আরেক দফা দাম বেড়ে গড়ে আড়াই শ টাকায় উঠেছে। ভালো মানের আড়াই শ গ্রাম কাঁচা মরিচ কিনতে ক্রেতাকে দিতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। আধা কেজি নিলে এসব মরিচের দাম রাখা হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকা। আর এক কেজি নিলে ২২০ থেকে ২৬০ টাকা দাম রাখা হচ্ছে। আলুর দাম এখনো ৩৫ থেকে ৩৭ টাকা কেজি।

এদিকে বিভিন্ন বাজারে লালশাক, কলমিশাকের পাশাপাশি পাওয়া যাচ্ছে পুঁইশাক। পুঁইশাকের আঁটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। আর লালশাক ও কলমিশাকের আঁটি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা।

সবজি বিক্রেতারা বলছেন, উত্তরবঙ্গের ক্ষেত আগেভাগেই ডুবেছে। শেষ পর্যন্ত ঢাকার আশপাশের সব সবজিক্ষেতও ডুবে গেছে। আড়তে যা আসছে তা অনেকটা কাড়াকাড়ি করে কিনতে হচ্ছে। এ কারণে আড়তে দাম বেশি পড়ছে। তাই বিক্রিও বেশি দামে করতে হচ্ছে। এখন নতুন করে বন্যার অবনতির কথা শোনা যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে সবজি পাওয়া কঠিন হবে।

এদিকে চড়া সবজির দামের সঙ্গে বাড়ছে ভোজ্য তেল সয়াবিনের দামও। চলতি সপ্তাহে লিটারে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। এখন খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকা লিটার। আর বোতলজাত পাঁচ টাকা বেড়ে ১০০ থেকে ১১০ টাকা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা