দুদিন পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম
বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:

পরপর ২ দিন পতনে পর আবারও বাড়ল স্বর্ণের দাম। সেই সঙ্গে বেড়েছে রুপার দামও। মঙ্গলবার (১৮ আগস্ট) এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্সে ১ শতাংশ বাড়ার কারণে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫৩,৮০০ টাকা। সূচকে ২ শতাংশ বাড়ার ফলে রুপার দাম প্রতি কেজিতে যাচ্ছে ৭০,৫৫৪ টাকা।

গত অধিবেশনে স্বর্ণের দাম সূচকে ২ শতাংশ উঠলে প্রতি ১০ গ্রামে দাম ১,০৩৩ টাকা বাড়ে। সেইসঙ্গে সূচকে ২.৬ শতাংশ বাড়ার কারণে প্রতি কেজি রুপার দাম বাড়ে ১,৭৫০ টাকা। চলতি মাসের শেষের দিকে স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে রেকর্ড বেড়ে হয় ৫৬,১৯১ টাকা।

আন্তর্জাতিক বাজারে ডলারের দাম পড়ার কারণে মঙ্গলবার আবার স্বর্ণের দাম আউন্স প্রতি ২,০০০ ডলারের আশপাশে পৌঁছেছে। সূচকে ১ শতাংশ বাড়ার ফলে রুপার দামও বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ২৭.৬৯ ডলার।

বুধবার (১৯ আগস্ট) আমেরিকার ফেডারেল রিজার্ভের বৈঠক শুরু হতে যাচ্ছে। আপাতত সেই আলোচনার ফলাফলের দিকেই দৃষ্টি স্বর্ণের ব্যবসায়ীদের।

এদিকে স্বর্ণে বিনিয়োগ বাড়ানোর ফলে বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে মজুত স্বর্ণের পরিমাণ ০.৩৩ শতাংশ বেড়ে সোমবার দাঁড়ায় মোট ১,২৫২.৩৮ টন।

অন্যদিকে, আমেরিকার ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেটিভ সম্প্রতি নিজস্ব পোর্টফোলিওতে ব্যারিক গোল্ড করপোরেশনকে যুক্ত করে। শুক্রবার বার্কশায়ার জানায়, ব্যারিক গোল্ডের ২০.৯ শতাংশ শেয়ার তারা কিনেছে ২৯ লাখ ডলারের বিনিময়ে। তবে সংস্থার চেয়ারম্যান ওয়ারেন বাফেট স্বয়ং স্বর্ণে অতিরিক্ত বিনিয়োগ নির্ভরতার বিরুদ্ধে সতর্ক করেছেন। তার মতে, যেহেতু কোনো খামার বা সংস্থার মতো বৃদ্ধি হয় না, সেই কারণে স্বর্ণে মাত্রাতিরিক্ত লগ্নি অলাভজনক হয়ে দাঁড়ায়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা