বাণিজ্য

‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং’ ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক: ‘আগামী এখনই’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং’ বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা (৯ জুলাই) রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলটারনেটিভ ব্যাংকিং উইংপ্রধান মিজানুর রহমান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মুহাম্মদ শাব্বির, কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, চিফ হিউম্যান রির্সোসেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার ফলে ও বৈশি^ক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের মধ্যে ডিজিটাল লেনদেনের আগ্রহ বেড়েছে। মানুষ এখন ব্যাংকের শাখায় না গিয়ে এ ধরনের লেনদেনে স্বাচ্ছন্দ্যবোধ করে। আমাদের বিকল্প ব্যাংকিং সেবা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করে চলেছে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত দেশ গড়ার যে জাতীয় ভিশন, তার অন্যতম উপাদান হচ্ছে স্মার্ট ব্যাংকিং। ব্যাংকিং খাত অর্থনীতির প্রধান মাধ্যম। ব্যাংকিং খাতকে শতভাগ স্মার্ট করতে পারলে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে অনেকাংশে এগিয়ে যাব।

তিনি গ্রাহকদের মাঝে অ্যাপভিত্তিক লেনদেন সেলফিন, আই ব্যাংকিং, এটিএম, সিআরএম, পিওএস মেশিন, কিউআর মার্চেন্ট, ক্যাশ-বাই-কোড, মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা