ছবি: সংগৃহীত
বাণিজ্য

সচল হলো চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোখা’র কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর পুরোদমে চালু হয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। কনটেইনার উঠানামা, জাহাজ থেকে পণ্যখালাসসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘মোখা’র তাণ্ডবে ৩ জনের মৃত্যু

সোমবার (১৫ মে) সকাল থেকে কনটেইনার উঠানামা ও জাহাজ থেকে পণ্যখালাস শুরু হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের এনসিটি, সিসিটি, ডলফিন জেটি, ওয়াটার বাস টার্মিনালসহ বিভিন্ন জেটিতে আনার জন্য ২৪টি জাহাজের তালিকা করা হয়। বন্দরের নিজস্ব আঠারো জন পাইলটের তত্ত্বাবধানে ভোর সাড়ে চারটার জোয়ারের সময় এসব জাহাজ বহির্নোঙর থেকে জাহাজসমূকে বন্দর জেটিতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়। বন্দরের পাইলট ভ্যাসেল দিশারি ২, টাগবোট কাণ্ডারী ১, ২, ৪, ৬, ৭ ও ১১ এ কাজে সহায়তা করে। প্রথমে জেটির জাহাজগুলো আসার পর বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস (লাইটারিং) শুরু হয়।

আরও পড়ুন: মোখায় বিধ্বস্ত পশ্চিম উপকূল

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বন্দর জানান, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৮ নম্বর মহাবিপদ নামিয়ে আনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অ্যালার্ট প্রত্যাহার করে নিয়েছে। ফলে বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা