বাণিজ্য

বিশ্বব্যাংকের বড় প্রকল্পের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তিতে, সংস্থাটির পক্ষ থেকে একটি বড় ধরণের প্রকল্পের প্রস্তাব দেয়া হতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশ্বব্যাংকের কাছে বাংলাদেশ একটি মডেল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছানোর পর, এই সফরের নানা দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : চট্টগ্রামে আগুন, ট্রেন চলাচল বন্ধ

জাপানে দ্বিপাক্ষিক সফর শেষে শুক্রবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান থেকে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ওয়াশিংটন ডিসির ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বব্যাংকের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর ছয়দিনের এই সফর।

জাপান সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সেখানে ৮টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং ১১টি ক্ষেত্রে ব্যবসায়ীরা বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছেন।

আরও পড়ুন : গুজব রটালে ব্যবস্থা

শনিবার বিকেলে আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। বিশ্বব্যাংকে পহেলা মে সকাল ৯টায় সংস্থাটির প্রেসিডেন্ট এইচ ই ডেভিড ম্যালপাসের সাথে যৌথভাবে চিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হবে ‘রিফ্লেকশন অন ফিফটি ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ’ উদযাপনের কার্যক্রম। দিনব্যাপী বর্ণাঢ্য সব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় জায়গাতেই অভিযোগ হয় যে বিশ্বব্যাংক, ইউএনডিপি এদের টাকা ঠিকমতো ব্যবহার করা হয় না। বাংলাদেশে এর কার্যকারিতা অনেক বেশি হওয়ায় বিশ্ব ব্যাংক তা নিয়ে গর্বিত, আমরাও বিশ্বব্যাংককে নিয়ে গর্বিত। এবার মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আর বিশ্ব ব্যাংকও নিশ্চয়ই আমাদের সম্মান দিয়ে বড় একটি প্রকল্প প্রস্তাব পেশ করবে, যেহেতু আমরা তাদের মডেল কান্ট্রি।

আরও পড়ুন : হামলা বন্ধ না হলে আলোচনা নয়

রোববার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও সুজেন পি ক্লার্কের সঙ্গে বৈঠক করবেন। একই দিন একটি উচ্চ পর্যায়ের গোল টেবিল বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে যুক্তরাষ্ট্র প্রবাসীদের একটি সংবর্ধনায় অংশ নেবেন তিনি। আগামী ৪ মে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা