ছবি : সংগৃহিত
বাণিজ্য
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আরও পড়ুন : আমিরাতের আজমানে "পানি" কোম্পানির যাত্রা শুরু

বর্তমানে তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (বিনিয়োগ) এর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৪ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকে যোগদানের আগে ব্র্যাক, মাইডাস, এসইডিএফ ও গ্রামীণ ফান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ ২০ বছর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

আরও পড়ুন : এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এফবিসিসিআই, বিবিটিএ, বিআইবিএম, এফএডি, এসইডিএফ, আইসিসিবি, আইএফসি, ডিসিসিআই, সিআরআইএসএলসহ দেশ-বিদেশের স্বনামধন্য সংস্থা কর্তৃক আয়োজিত বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

এছাড়াও ব্যাংকিং এবং অর্থনীতির উপর বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে ভারত, মালেশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর করেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা