ছবি: সংগৃহীত
বাণিজ্য

পেঁয়াজের কেজি ২৫ টাকা

জেলা প্রতিনিধি : দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমেছে। দেশে পেঁয়াজের ফলন ভালো এবং বাজারে আমদানি পর্যাপ্ত হওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

আরও পড়ুন : প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা।

ব্যবসায়ীরা পাবনা থেকে ২২ টাকা দরে পাইকারি ক্রয় করে তা পাইকারি বিক্রি করছেন ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে। আবার খুচরা ব্যবসায়ীরা তা ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছেন।

আরও পড়ুন : যুদ্ধে ইউক্রেনের ২৬২ ক্রীড়াবিদ নিহত

ক্রেতা আজিজার রহমান জানান, রমজানের শুরুতে দাম বেড়ে ২৪ টাকার পেঁয়াজ ৪০ টাকা দরে কিনতে হয়েছিলো। আজ দেখি পেঁয়াজের দাম অনেক কমে গেছে। দেশি পেঁয়াজ ২৮ টাকা দরে খুচরা বাজারে কিনলাম।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান জানান, বর্তমান ভারতীয় পেঁয়াজের চাহিদা বাজারে তেমন নেই। দেশি পেঁয়াজের চাহিদা অনেক। আমরা পাবনা থেকে পাইকারি কিনে এখানে পাইকারি বিক্রি করছি। আশা করছি দেশি পেঁয়াজের দাম বাজারে স্বাভাবিক থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা