সংগৃহীত
বাণিজ্য

ঈদে নতুন টাকা মিলবে ৯ এপ্রিল

স্টাফ রিপোর্টার : প্র‌বিত্র ঈদ-উল-‌ফিতর উপলক্ষ্যে আগামী ৯ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ব্যাংকগুলোর মাধ‌ম্যে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন : মার্কিন হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বি‌নিময় করতে পারবেন সাধারণ মানুষ। এই সময়ের মধ্যে ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন : আ'লীগ ৪র্থ মেয়াদে নির্বাচিত হওয়ার ইঙ্গিত

যে ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে :

এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., বাবু বাজার শাখা, ঢাকা। পূবালী ব্যাংক লি., সদরঘাট শাখা, ঢাকা। জনতা ব্যাংক লি., আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লি., জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লি., স্থানীয় কার্যালয়, ঢাকা। এক্সিম ব্যাংক লি., মতিঝিল শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., রমনা কর্পোরেট শাখা, ঢাকা। ওয়ান ব্যাংক লি., বাসাবো শাখা, ঢাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি., নন্দীপাড়া শাখা, ঢাকা।

এনসিসি ব্যাংক লি., মালিবাগ শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লি., রামপুরা টিভি শাখা, ঢাকা। এবি ব্যাংক লি., প্রগতি সরণী শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লি., বসুন্ধরা শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লি., বনানী শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লি., বনানী-১১ শাখা, ঢাকা। আইএফআইসি ব্যাংক লি., গুলশান শাখা, ঢাকা। ন্যাশনাল ব্যাংক লি., মহাখালী শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লি., কারওয়ান বাজার শাখা, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লি., বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। প্রাইম ব্যাংক লি., এ্যালিফেন্ট রোড শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লি., নিউমার্কেট শাখা, ঢাকা।

আরও পড়ুন : সাংবাদিক শামসুজ্জামান আদালতে

ব্যাংক এশিয়া লি., ধানমন্ডি শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা, ঢাকা। ব্র্যাক ব্যাংক লি., শ্যামলী শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা। এক্সিম ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা। দি সিটি ব্যাংক লি., বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা। জনতা ব্যাংক লি., রজনীগন্ধা, ঢাকা (সাবেক কচুক্ষেত কর্পোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংক লি., এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., গাউসুল আযম এভিনিউ শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লি., উত্তরা মডেল টাউন কর্পো: শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক লি., নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লি., শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., কাচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক লি., নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., সাভার শাখা, সাভার ও ট্রাস্ট ব্যাংক লি., কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা