ছবি : সংগৃহিত
বাণিজ্য

ভিসা হজ এজেন্ট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে সর্বপ্রথম সর্বোচ্চ লেনদেন সুবিধাসহ ‘ভিসা হজ এজেন্ট কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ কার্ডের উদ্বোধন করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ভিসা কার্ডের কান্ট্রি হেড সৌম্য বসু ও ডাইরেক্টর (প্রোডাক্ট অ্যান্ড সল্যিউশন) সিরাজ সিদ্দিকী শাকিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ইবনে সিনা ফার্মার নাম পরিবর্তন

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান।

এসময় শীর্ষস্থানীয় হজ এজেন্সির স্বত্বাধিকারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সঞ্চালন লাইনে বেড়েছে সরবরাহ

এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে কেনাকাটা, বাড়ি ভাড়া প্রদান ও নগদ মুদ্রা উত্তোলন করা যাবে। এছাড়া সর্বোচ্চ সাড়ে সাত লক্ষ মার্কিন ডলার সমমূল্যের টাকা ব্যাংকে জমার সুবিধা-সহ সৌদি আরবের এটিএম থেকে প্রতিদিন সর্বোচ্চ দেড় লক্ষ মার্কিন ডলার সমমূল্যের রিয়াল নগদ উত্তোলন করা যাবে। কার্ড ইস্যু ও নবায়নে কোন চার্জ নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা