বাণিজ্য

ইসলামী ব্যাংকের সঙ্গে হজ্জ এজেন্সী এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে হজ্জ এজেন্সী এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: উন্নত দেশগুলোও মন্দার কবলে

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, এমপি। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার ও মোঃ মতিউল ইসলাম, পরিচালক হজ্জ (যুগ্ম সচিব) মোঃ সাইফুল ইসলাম এবং হাব-এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও মহাসচিব ফারুক আহমদ সরদার। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং ডেভেলপমেন্ট উইং প্রধান মোঃ মাকসুদুর রাহমান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পানামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফরিদুল হক খান বলেন, ইসলামী ব্যাংক প্রতিবছর হজ্জ ক্যাম্পে হাজীদের জন্য প্রয়োজনীয় সেবা প্রদান করে। সাধারন মানুষের হজ্জের সংকল্প পূরণে সেবা দিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অনেক সামাজিক দায়িত্ব পালন করছে। হাজীদের সুষ্ঠুভাবে হজ্জ পরিপালনে এজেন্সী মালিকদের অনেক দায়িত্ব রয়েছে এবং বিদেশের মাটিতে দেশের ভাব মর্যাদা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের সুনাম রক্ষায় হজ্জ এজেন্সী গুলোকে সেবার মান আরো বাড়ানোর পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন: বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে

সভাপতির বক্তব্য মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের হজ্জ কার্ড ব্যবহার করে হাজীরা ও হজ্জ এজেন্সীগুলো সকল লেনদেন এবং নগদ উত্তোলন করতে পারবেন। তিনি বলেন হাজীদের সুবিধা প্রদানের জন্য হাবের সদস্যদের জন্যও ব্যাংকের বিশেষ সেবা চালু রয়েছে। সবাইকে ইসলামী ব্যাংকের হজ্জ একাউন্ট সুবিধা নিতে তিনি আহবান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা