ছবি : সংগৃহিত
বাণিজ্য

৪৮ ঘন্টার ব্যবধানে ব্রয়লারের দাম বেড়ে ২২০

সান নিউজ ডেস্ক : বিগত কয়েক দিন আগেও বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হতো ১৭০-১৮০ টাকায়। কিন্তু সপ্তাহের শেষে ৪০-৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। ব্রয়লার মুরগির এমন দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তেরও নাগালের বাইরে চলে গেছে।

আরও পড়ুন : সাদুল্লাপুরের ফুলচাষীরা প্রস্তুত

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে কাঁচাবাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে ব্রয়লার মুরগির দামের এই চিত্র দেখা গেছে।

গত মাসের বাজার দরের পরিসংখ্যান দেখলে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি নিয়ে আরও ভয়াবহ চিত্র দেখা যায়। বাজার দর অনুযায়ী, গত মাসে ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকায় কেজিপ্রতি বিক্রি হতো। মাত্র এক মাসের ৭০-৮০ টাকা বেড়ে এই দাম এখন ২২০ টাকা।

পাইকারি ব্যবসায়ী ও ফার্মের মালিকরা খাবারের দাম ও সরবরাহের খরচ বৃদ্ধির কথা বলে মুরগির দাম বাড়িয়ে যাচ্ছেন বলে খুচরা বিক্রেতারা বলছেন। ফলে বেশি দামে কিনে খুচরা বাজারে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুন : শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

দাম বৃদ্ধি নিয়ে মগবাজারের ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন, গত বুধবার (৮ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) ১৭০-১৮০ টাকা কেজিপ্রতি ব্রয়লার মুরগি বিক্রি করেছি।

কিন্তু গতকাল রাতে যেসব মুরগি পাইকারি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তা আজ সকালে ২২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ার ফলে মুরগির বিক্রি অনেক কমে গেছে। এতে আমাদের লোকসানই হচ্ছে।

নিম্ন আয়ের মানুষসহ মধ্যবিত্তরা নতুন করে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি নিয়ে অনেকটা ক্ষুব্ধ ও হতাশ। তারা বলছেন, দামের কারণে গরু কিংবা খাসির মাংস অনেক আগে থেকেই নাগালের বাইরে। এখন ব্রয়লার মুরগির দামও নাগালের বাইরে চলে গেছে। এ অবস্থায় সপ্তাহে অন্তত একদিনও মাংস খাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

দামের কারণে গরু ও খাসির মাংস তো মাসে একবারও খাওয়া সম্ভব হয় না জানিয়ে গার্মেন্টস কর্মী সাবিয়া খাতুন বলেন, একমাত্র ভরসা ছিল ব্রয়লার মুরগিটা। কিন্তু তার দাম যেভাবে বেড়েছে ছেলেমেয়েদের আর মাংসও খাওয়াতে পারব না।

এদিকে বাজার দর অনুযায়ী, সোনালি মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ৩০-৪০ টাকা। সর্বশেষ খুচরা বাজারের তথ্য অনুযায়ী, ২৮০-৩০০ টাকা করে বিক্রি হচ্ছিল সোনালি মুরগি। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫০ থেকে ৫০০ টাকা।

পূর্বের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে গরুর ও খাসির মাংস। সর্বশেষ খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায় ও খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১১০০ টাকায়।

আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অপরদিকে মাছের বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি কেজি কাতল মাছ ৩৫০-৪০০ টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকায়, রুই মাছ আকার অনুযায়ী ৩০০-৩৫০ টাকা, পাবদা মাছ ৪৫০ টাকা, মলা মাছ আকার অনুযায়ী ৪০০-৫০০ টাকা, শোল মাছ আকার অনুযায়ী ৬০০-৮০০ টাকা, পাঙ্গাশ মাছ ১৭০-১৮০ টাকা, কই মাছ ২৫০-৩০০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ থেকে ৬৫০ টাকা, রুই মাছ চিংড়ি মাছ ৬০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা