ছবি : সংগৃহিত
বাণিজ্য
বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)

ইউনিয়ন পরিষদে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে ৪ প্রস্তাবনা

মুজাহিদুল ইসলাম : ইউনিয়ন পরিষদে সরকার গৃহীত সকল উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে দায়িত্বশীল মহলের কাছে চারটি প্রস্তাবনা করেছে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)।

আরও পড়ুন : পুলিশ দুই ধাপ এগিয়ে থাকার চেষ্টায়

শনিবার (২৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে 'রপ্তানিযোগ্য কৃষিপন্য উৎপাদন ও পতিত জমি ব্যবহারে ইউপি সদস্যদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় এ চার প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির নেতারা।

বাইসস চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বাদল চন্দ্র বিশ্বাস।

আরও পড়ুন : আমিও খামারি হয়ে গিয়েছি

সংগঠনটির নেতারা কৃষি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি কৃষকের জন্য সহজলভ্য করে রপ্তানিযোগ্য কৃষি পন্য উৎপাদন করতে নিম্নোক্ত প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন-

প্রস্তাবনা ১ : কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্মার্টকৃষির অবকাঠামো উন্নয়ন, নিয়ম-নীতি তৈরি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে যেতে হবে। এই লক্ষ্য বাস্তবায়ন করতে তৃনমূল জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।

আরও পড়ুন : উপনির্বাচন: ১১ ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রস্তাবনা ২ : রপ্তানীযোগ্য কৃষি উৎপাদনে তৃনমূল পর্যায়ে প্রতিনিধি অর্থাৎ ইউ.পি সদস্যদের সম্পৃক্ত করে কৃষি উৎপাদন বৃদ্ধি কল্পে সর্বত্তম উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রস্তাবনা ৩: দেশের বসতবাড়ি, পুকুরপাড়, খালের পাড়, বাড়ির আঙ্গিনায় ও অব্যবহৃত জমিতে উন্নত কৃষি প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে পরিপূর্ণভাবে। এসকল জমির অধিকাংশই এখনও পতিত পড়ে থাকে বছরের পর বছর। এসকল পতিত জমিতে উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে চাষের আওতায় আনতে ইউ.পি সদস্যদের সম্পৃক্ত করে কার্যকর ভূমিকা রাখা অতীব জরুরী।

আরও পড়ুন : ভবন থেকে পড়ে ২ শিশুর মৃত্যু

প্রস্তাবনা ৪ : আমাদের দেশের কৃষিকে আরও বেশি উৎপাদনমুখী হতে হবে এজন্য তৃনমূল পর্যায়ে ইউ.পি সম্পৃক্ত করা আবশ্যক। পতিত জমি কাজে লাগানো, এক জমিতে বছরে চার ফসল উৎপাদনে উদ্যোগ নিতে পারলে দেশে কৃষি বিপ্লব সম্ভব হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাইসস মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, বাইসস'র নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ইউ. পি সদস্যবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা