বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)
বাণিজ্য

রমজানে ২ বার টিসিবির পণ্য দেওয়া হবে

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন ও পণ্যের দাম কিছুটা বাড়বে।

আরও পড়ুন: ৫১ পুলিশ কর্মকর্তা পেলেন পদোন্নতি

রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন কর্নারে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ায় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। সরকার বহু লোকসান দিয়ে শিল্প-কারখানায় গ্যাস দিয়েছে। দীর্ঘদিন ভর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভর্তুকির টাকা তো জনগণের ট্যাক্সের টাকা। তাই এবার সেই ভর্তুকি তুলে নেওয়ায় গ্যাসের দাম বেড়েছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। দাম কমানোর কোনো উপায় রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে, সমাধান আসবে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।

আরও পড়ুন: ৬৫ যাত্রী নিয়ে বাস উল্টে আহত ৪৫

টিপু মুনশি বলেন, মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে।

তিনি বলেন, বাজারে সরবরাহ ঠিক থাকবে যদি ভোক্তারা রমজান শুরুর আগেই বাজারে হুমড়ি না খায়। তখন চাপও পড়বে না। অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে রমজান মাসের আগেই বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, অস্বচ্ছল পরিবারের জন্য রমজানে দুইবার টিসিবির পণ্য দেওয়া হবে। যাতে মানুষের কোনো সমস্যা না হয়। একবার রমজানের শুরু হওয়ার আগে এবং একবার রমজানের মাঝামাঝি সময়ে টিসিবির পণ্য পাবেন কার্ডধারী উপকারভোগীরা। তবে কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছি।

আরও পড়ুন: জ্যাকলিনকেও ঈর্ষা করতেন নোরা

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। পরে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বারের পরিচালক জাভেদ হাসান, পরিচালক আবু হেনা মো. রেজওয়ানুল করিম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা