ছবি : সংগৃহিত
বাণিজ্য
বিশ্ব বাজারে বেড়েছে

দেশের বাজারে বাড়তে পারে স্বর্ণের দাম

সান নিউজ ডেস্ক : স্বর্ণের বাজার হঠাৎ করেই ব্যাপক চাঙা হয়ে উঠেছে। দুই মাসের অধিক সময় ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে। এতে দেশের বাজারেও দফায় দফায় বৃদ্ধি পেয়েছে দামি এই ধাতুটির মূল্য।

আরও পড়ুন : মেলায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে এক ভরি সোনার দাম ৯০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে দেশের বাজারে আরও এক দফা বাড়তে পারে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দেশের বাজারে সর্বশেষ দাম বাড়ার পর এরইমধ্যে বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের ওপরে বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারেও তেজাবী সোনার দাম বেড়েছে। এ কারণে বাজুস দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন বলেন, গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেক বেড়ে গেছে।

বিষয়টি আমরা দেখেছি জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম যে হারে বেড়েছে, তাতে দেশের বাজারে সোনার দাম বাড়াতে হবে। শিগগির আমরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

আরও পড়ুন : শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

হঠাৎ দেশে ও আন্তর্জাতিক বাজারে সোনার এমন দাম বাড়ার কারণ জানতে চাইলে এনামুল হক ভূইয়া লিটন বলেন, বিভিন্ন কারণে সোনার দাম বাড়ে। সাধারণত অনিশ্চিত পরিস্থিতিতে সোনার দাম বেশি বাড়ে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার মূল কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর আমাদের দেশে সোনার দাম বাড়ার কারণ ডলারের দাম বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধি।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

চলতি বছরের ৮ জানুয়ারি দেশের বাজারে সবশেষ সোনার দাম বাড়ানো হয়। সোনার পাশাপাশি সে সময় বাড়ানো হয় রুপার দাম। তার আগে গত বছরের ৩০ ও ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়। এভাবে দফায় দফায় দাম বাড়ানোর কারণে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে উঠে গেছে সোনা।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা করা হয়। বিগত সময়ে দেশের বাজারে কখনো এক ভরি সোনার দাম ৯০ হাজার টাকা হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা